স্টাফ রিপোর্টার,২১ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবের পরিবারকে নগদ আর্থিক সহয়তা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকালে তিনি মধ্য গাজিরচট এলাকায় নিহতের পরিবারকে এ আর্থিক সহয়তা প্রদান করেন। এসময় তিনি নিহতের সন্তান খন্দকার হেলাল ও খন্দকার তামজীদের লেখাপড়ার দায়িত্ব নেন। উচ্চ শিক্ষায় মানুষ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পরে গাজীরচট স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, গণতান্ত্রিক ও সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন আমরা যারা বিএনপির রাজনীতি করছি এই ১৫ বছরে একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। তাই তাদের পতন হয়েছে বলেও বলেন তিনি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
