পাঁচ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় নিটার এর শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন


স্টাফ রিপোর্টার,০৫ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইনিজিনিয়ারিং রিসার্চ(নিটার) এর শিক্ষার্থীরা শোষন মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন।
সকাল আটটার দিকে আশুলিয়ার নয়ারহাটে অবস্থিত নিটারের প্রশাসনিক ভবনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে সংবাদ সম্মেলন আয়েজন করা হয়।
এসময় সংবাদ সম্মেলনে ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে বালা হয়, ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু রাখার স্বার্থে নিটার পরিচালনা গভর্নিং বডির সকলের সম্নয়ে সমস্যা সমাধান করতে হবে এবং শিক্ষার্থীদের উপর যেসব শিক্ষক ও কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যাবস্থা সহ ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে।
তাদের পক্ষ থেকে আরো বলা হয় যে, শিক্ষকদের জোড় করে পদত্যাগ করানো সহ শিক্ষকদের অবরুদ্ধ করে রাখা, এটা সত্য নয়, কেবলই প্রভাগন্ডা।
এসময় উক্ত সংবাদ সম্মেলনে শিক্ষক সহ নিটারের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment