১৩ মে ২০২২(বিবিনিইজ):মাথার ওপর বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) পড়ে আহত হয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মুরাদ হাসান। জামালপুরের সরিষাবাড়ীর দৌলতপুরে নিজ বাড়ির বৈঠকখানায় বৃহস্পতিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। মুরাদের কপালে তিনটি সেলাই পড়েছে। তাঁর অবস্থা এখন শঙ্কামুক্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাংসদের ব্যক্তিগত সহকারী সূত্রে জানা যায়, জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মুরাদ গতকাল দিনব্যাপী দৌতপুরে নিজ বাড়িতে রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেন। চিকিৎসা শেষে রাতে বাড়ির বৈঠকখানায় অতিথিদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় বৈঠকখানার বৈদ্যুতিক পাখা মুরাদের মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর…
Read MoreDay: May 13, 2022
বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
১৩ মে ২০২২(বিবিনিইজ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিস্ফল। বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকাকালে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আর বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।’হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে…
Read Moreঢাকার ধামরাইয়ে শিয়ালের কামড়ে শিশুসহ ৯ জন আহত
স্টাফ রিপোর্টার,১৩ মে ২০২২(বিবিনিইজ): ঢাকার ধামরাইয়ে পাগলা শিয়ালের কামড়ে শিশু সহ ৯ জন আহত হয়েছে । আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় রংমালা ও কাজলী বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকীদের ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্্র ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় ।ধামরাইয়ে বাড়িগাও এলাকায় পাগলা শিয়ালের কামড়ে এই আহতের ঘটনা ঘটে ।এলাকার লোকজন মিলে ওই পাগলা শিয়ালটি মেরে ফেললেও এখন শিয়াল আতংকে সময় কাটছে এলাকাবাসীর ।
Read Moreকরোনামুক্ত সাকিব, টেস্টে খেলতে পারবেন
১৩ মে ২০২২(বিবিনিউজ ):যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফিরেই করোনা আক্রান্ত হয়েছিলেন সাকিব আল হাসান। গত মঙ্গলবার পরপর দুটি করোনাপরীক্ষায় তাঁর পজিটিভ এসেছিল। আগামী ১৫ মে থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। আজ সুখবরই দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। করোনামুক্ত হয়েছেন সাকিব। তবে চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন কিনা, সেটি এখনো নিশ্চিত নয়। আজই চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। কাল থেকে অনুশীলন করবেন। পরশু সিদ্ধান্ত হবে তিনি খেলবেন কিনা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টেই সাকিবের খেলার…
Read More