৮ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে শ্রমিক ও মালিকদের একে অপরের প্রতি দায়িত্বশীল ও পরিপূরক ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন।কোন সমস্যার সৃষ্টি হলে অহেতুক বিদেশিদের পিছনে না ছুটে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধানের আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘কোন একটি কারখানা যদি তৈরী হয় তাহলে মালিক সেখানে পুঁজি দেয় আর শ্রমিক শ্রম দেয়। মালিকের পুঁজি এবং শ্রমিকের শ্রম নিয়েই কারখানা চালু থাকে, উৎপাদন বাড়ে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয়।’‘একটি প্রতিষ্ঠান চালাতে গেলে সকলেরই দায়িত্ব থাকে আর সেক্ষেত্রে মালিকের দায়িত্ব থাকে শ্রমিকের ওপর অন্যদিকে শ্রমিকের দায়িত্ব…
Read MoreDay: May 8, 2022
স্কুলভবনে বোমা হামলা, জীবিত উদ্ধারের সম্ভাবনা সীমিত
৮ মে ২০২২(বিবিনিউজ ):ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। লুহানস্ক অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, বোমা হামলার সময় স্কুলটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। কাউকে জীবিত উদ্ধারের সুযোগ খুবই সীমিত। লুহানস্কের গভর্নর সেরহিয় হাইদাই বলেন, স্কুলভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।গভর্নর বলেন, ভবনের মধ্যে বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ ভেঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। গভর্নর হাইদাইয়ের বর্ণানুসারে, বিলোহরিভকা গ্রামে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ বোমা ফেলে। যুদ্ধক্ষেত্র থেকে বিদ্যালয়টি ৭ মাইল দূরে অবস্থিত। স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে স্কুলভবনে বোমা ফেলা হয়। আগুন নেভাতে ৪…
Read Moreটিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে: রেলমন্ত্রী
৮ মে ২০২২(বিবিনিউজ ): টিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। যিনি এ শোকজ দিয়েছেন তাকে শোকজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান। এসময় টিটিইর বহিষ্কারাদেশটি ‘সঠিক হয়নি’ বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ‘রেলের সেবায় অসন্তুষ্ট হলে সাধারণ যাত্রী ও তার পরিবার হিসেবে অভিযোগ জানাতে পারে। কিন্তু মন্ত্রীর বউ হিসেবে অভিযোগ জানাতে পারে না। এ জায়গাটায় কিছু ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি।’অভিযোগের বিষয়ে স্ত্রীর সাথে কোনো কথা হয়নি বলেও দাবি করেছেন…
Read Moreবিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশগ্রহণ করবে: কাদের
৮ মে ২০২২(বিবিনিউজ ):আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদেরের আশা প্রকাশ করে বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করবে।দেশে গণতন্ত্র নেই, – বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি, উপনির্বাচন করতে বাধ্য করেছে, এটা তাহলে কিসের গণতন্ত্র? আওয়ামী লীগ চায় দেশে একটা শক্তিশালী বিরোধীদল…
Read Moreমোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাদ্রাসাশিক্ষার্থী নিহত
৮ মে ২০২২(বিবিনিউজ ):শেরপুর সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. ফাহিম মিয়া (১৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার সকালে সদর উপজেলার শেরপুর-ঝিনাইগাতী সড়কের তাতালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। নিহত ফাহিম শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর গ্রামের মো. ফরুক মিয়ার ছেলে এবং সদর উপজেলার তাতালপুর দারুস সুন্নত ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর নাম মো. সজীব মিয়া (১৫)। সে ইন্দিলপুর গ্রামের মো. হাতেম আলীর ছেলে ও ফাহিমের সহপাঠী। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।…
Read Moreআজ বিশ্ব মা দিবস
৮ মে ২০২২(বিবিনিউজ ): আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর শব্দটি হচ্ছে ‘মা’। যার কল্যাণে মানুষ পৃথিবীতে আলোর মুখ দেখতে পায়। সেই মমতাময়ী মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। তবে বেশির ভাগের মতে, কোনো দিনক্ষণ ঠিক করে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানো যায় না, মায়ের জন্য সন্তানের ভালোবাসা থাকে প্রতিদিনই। ‘মা’ মাত্র এক অক্ষরের শব্দটির মধ্যে যে গভীরতা ও ভালোবাসা-তা অন্য আর কোনো শব্দের মধ্যে যেন নেই। মা হলো চিরন্তন এক আশ্রয়ের নাম। মা শব্দের মধ্যেই লুকিয়ে আছে স্নেহ,…
Read Moreনিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
৮ মে ২০২২(বিবিনিউজ ):বঙ্গোপসাগরের শেষ সীমানা আন্দামান দ্বীপের কাছে সৃষ্টি হওয়া লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি আজ রোববারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আসানি’। এই নাম বিশ্ব আবহাওয়া সংস্থা ঠিক করে থাকে। গত বছর মে মাসেও বঙ্গোপসাগরে ‘ইয়াস’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপটির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। অবশ্য এটি চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহাওয়া…
Read More