ঢাকার ধামরাইয়ে পৌর বিএনপির সম্মেলনে ২ পক্ষের সংঘর্ষ

৯ মে ২০২২(বিবিনিউজ ):ধামরাইয়ে পৌর বিএনপির সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেলসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রুপের নেতারা একে অপরকে দোষারোপ করেছেন। রোববার (০৮ মে) সকালে উপজেলার আইঙ্গন এলাকায় কিষাণ রাইস মিলে পৌর বিএনপির সম্মেলনে এ ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা জানায়, সকালে পৌরসভার আইঙ্গন এলাকায় উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিনের চালের মিলে পৌর বিএনপির সম্মেলন শুরু হয়। কেন্দ্রীয় নেতাদের মধ্যে ছিলেন দলের সহ-সাংগঠনিক সম্পাদক আ্যডভোকেট সালাম ও বেনজির আহমদ টুকু। পরে সম্মেলনে নেতাকর্মীসহ যোগ দিতে আসেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও…

Read More

কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা

৯ মে ২০২২(বিবিনিউজ ):ঢাকার কেরানীগঞ্জে চাঁদা না পেয়ে ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে সাভারের হেমায়েতপুরের পাশ্ববর্তী এলাকা কেরানীগঞ্জের কানারচর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের ভয়ে এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে। ভয়ে বিভিন্ন বয়সী মানুষ বাড়ির বাইরে বের হতে পারছে না। এলাকাবাসী বলছে,কানারচর এলাকার জমি ব্যবসায়ী শুকুর আলী ও বাবুল মিয়ার কাছে প্রকাশ্যে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন…

Read More

বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

৯ মে ২০২২(বিবিনিউজ ):রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন। নিহতের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার বোনের ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে বের হন বাবা। এসময় সিএনজিতে উঠতে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।…

Read More

সন্ধ্যায় অন্ধ্র প্রদেশে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় ‘অশনি’

৯ মে ২০২২(বিবিনিউজ ):ঘূর্ণিঝড় ‘অশনি’ ধেয়ে আসছে ভারতের সমুদ্র উপকূলবর্তী রাজ্য অন্ধ্র প্রদেশ ও ওডিশার দিকে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, কাল মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। এরপর এটি ওডিশার দিকে যেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর বলেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি এবং ঝোড়ো বাতাস বইতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এসব এলাকার প্রশাসনকে ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, ঘূর্ণিঝড় অশনি…

Read More