১৪ মে ২০২২(বিবিনিউজ ): আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও…
Read MoreDay: May 14, 2022
সাভারের আশুলিয়ায় তিন জনের লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার,১৪ মে ২০২২(বিবিনিউজ ): সাভারের আশুলিয়ায় তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে আশুলিয়ায় ভাদাইল,বগাবাড়ি ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়,রাতে আশুলিয়ার ভাদাইল এলাকায় একটি বাড়ি ঝুলন্ত অবস্থায় এক যুবক,বগাবাড়ি থেকে এক যুবক ও পল্লীবিদ্যুৎ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। তাদের মৃত্যুর বিষয়ে তদন্ত করছে আশুলিয়া থানা পুলিশ।
Read Moreআওয়ামীলীগ সরকার দেশে ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১৪ মে ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকার দেশে বেশী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ম্যান্ডেড নিয়ে বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট ও ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^বাসীর কাছে এক উন্নয়নের নাম তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত জীবনের ঝুকি…
Read Moreফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিচ্ছে রাশিয়া
১৪ মে ২০২২(বিবিনিউজ ): ইউক্রেন যুদ্ধের জেরে সৃষ্ট উত্তেজনায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। এবার ফিনল্যান্ডে বন্ধ করে দিচ্ছে বিদ্যুৎ সরবরাহ। আজ শনিবার থেকেই দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে বলে জানিয়েছে রুশ বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ‘রাও (আরএও) নর্ডিক’। সংস্থাটির দাবি, আগে সরবরাহ করা বিদ্যুতের পাওনা মূল্য পরিশোধ করা হয়নি। মূল্য পরিশোধ সংক্রান্ত জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।কোম্পানিটির দাবি, “এটি একটি ব্যতিক্রমী পরিস্থিতি, যা আমাদের বাণিজ্য ইতিহাসের বিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো ঘটছে।” এদিকে, ফিনল্যান্ডের গ্রিড অপারেটর জানিয়েছে, রাশিয়া দেশটির বিদ্যুতের সামান্য অংশ…
Read More