আওয়ামীলীগ সরকার দেশে ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১৪ মে ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকার দেশে বেশী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ম্যান্ডেড নিয়ে বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট ও ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^বাসীর কাছে এক উন্নয়নের নাম তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত জীবনের ঝুকি নিয়ে দেশকে উন্নতিশীল রাষ্ট্রে পরিণত করার প্রয়াস চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেন বলেন তিনি।

Related posts

Leave a Comment