তুরস্কে জোড়া বিস্ফোরণে নিহত ২৯

ডেস্ক রিপোর্ট: তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে একটি স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছেন।  শনিবার রাতে স্থানীয় সময় এসব বিস্ফোরণ হয় বলে তুর112051_stadiuস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তুরস্কের কর্মকর্তারা জানান, পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গাড়িবোমা কিংবা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচটি শেষ হওয়ার দুই ঘণ্টা পর বিস্ফোরণ হয়। এর পর গোলাগুলির শব্দ শোনা যায়। তখনো অনেক দর্শক স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন। হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এ ঘট্নায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চলতি বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ব্ড় ধরনের হামলা হয়েছে তুরস্কে। এসব হামলায় অংশ নিয়েছে কুর্দি জঙ্গি ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিস্ফোরণে হতাহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। আমাদের নিরাপত্তা বাহিনী ও জনগণের বিরুদ্ধে একটি সন্ত্রাসী হামলা হয়েছে, বলেন এরদোয়ান। বেসিকতাস-বুরসাসপোরের মধ্যকার ফুটবল ম্যাচের পর হামলার মানে হলো হতাহতের সংখ্যা বাড়ানো। এসব হামলার পর দুর্ভাগ্যবশত আমাদের অনেকে শহীদ ও গাজি হয়েছেন, যোগ করেন এরদোয়ান।

 

 

 

মিতু/বিবি  নিউজ/৪৯৩

Related posts

Leave a Comment