বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সভা অনুষ্ঠিত

2016-12-10_8_300760ডেস্ক রিপোর্ট:  শনিবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের এক সভা রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে।
ট্রাস্টের চেয়ারপার্সন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।
সভার এজেন্ডা ছিল- ট্রাস্টের পূর্ববর্তী সভার কার্যপত্রাদি পাঠ ও অনুমোদন, ট্রাস্টের কার্যাবলী পর্যালোচনা এবং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপন।
সভায় স্থপতি এহসান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার সংস্কার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কার্যক্রম পর্যালোচনা এবং এর বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে মধুমতি ব্যাংক লি. কর্তৃপক্ষ ট্রাস্টের কাছে অনুদানের একটি চেক হস্তান্তর করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চেক গ্রহণ করেন।
সভায় অন্যান্যের মধ্যে ব্যারিস্টার ফজলে নূর তাপস, এমপি ও শেখ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

 

 

 

মিতু/বিবি নিউজ/৪৯৪

Related posts

Leave a Comment