সাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

সাভার,১২ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসা বাড়িতে প্রভাবশালীদের দেওয়া প্রায় দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কতৃপক্ষ।
মঙ্গলবার দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান চালায় তিতাস গ্যাস।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজে প্রায় ৭০ জন শ্রমিক অংশ নেন। এসময় বিভিন্ন বাসা বাড়ির রাইজারগুলো খুলে নেওয়া হয় ।
প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন পর্যায়ক্রমে আশুলিয়ার সব অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হবে। এ অভিযান মাসজুড়ে চলবে।
যারা এসব অবৈধ সংযোগ দিয়েছে, তাদের বিরুদ্ধে আজ রাতে আশুলিয়া থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
এদিকে স্থানীয়রা জানান দুই বছর আগে খেজুরবাগান এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার কিছু অসাধু ব্যক্তি।
গ্যাসের পাইপগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যেকোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। যাঁরা অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিলেন, তাঁদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
গ্যাস সংযোগ বিছিন্ন কালে এসময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

Related posts

Leave a Comment