৯ সেপ্টেম্বর ২০২৬ (বিবিনিউজ):সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাব হোসনেকে পিটিয়ে হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার আরও দুইজনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদের প্রতেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।পুলিশ জানায়, দুপুরে নতুন গ্রেপ্তার হওয়া দুই জনকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল ৮ আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৬ জনকে আদালতে তোলা হয়।
ঘটনার দিন থেকে আজ পর্যন্ত সাভারের আমিনবাজার, কেরানিগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে ১০ জনের ১০ দিন করে রিমান্ড চাওয়া হলে ৮ জনের ৫ দিন ও দুই জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। বাকি ৪ আসামিকে আজ আদালতে তোলা হবে। এই চারজন আাসামিরও ১০ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।
এদিকে, হত্যাকাণ্ডের পর মামলার প্রধান আসামি জহুরুল এখন ৫ দিনের রিমান্ডে আছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গত ৫ সেপ্টেম্বর রাতে মাদক ব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপ-পরিদর্শক আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করে আসামিরা।
এদিকে আজ আদালতে পাঠানো দুই আসামির স্বজনরা জানান, প্রধান আসামি জহিরুলের পুরো পরিবার মাদক ব্যবসার সাথে জড়িত। পুরো হত্যাকান্ডের দায় জহিরুরের বলে দাবি তাদের।
