সাভার প্রতিনিধি:পৃথক ঘটনায় সাভার ও ঢাকার ধামরাই থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের ব্যাংক কলোনী ও ধামরাইর আমতা,বিলকৃষ্ট ও সুয়াপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় সকালে পূর্ব শক্রুতার জের ধরে ধামরাইর বিলকৃষ্ট গ্রামে আশরাফুল আশু নামের (২৮) এক যুবককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে জহিরুল ইসলামের নামের এক যুবক এঘটনার পর থেকে হত্যাকারী ওই যুবক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। অন্যদিকে ধামরাইর আমতা এলাকা থেকে সজিব হোসেন নামের (১৭) দশম শ্রেণীর এক ছাত্র ও সুয়াপুর এলাকার একটি পুকুর থেকে…
Read MoreDay: November 13, 2019
জাবিতে বিক্ষোভ মিছিল অব্যাহত
১৩ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে এসময় আন্দোলকারীরা বলেন দুর্নীতির দায় নিয়ে উপাচার্য পদত্যাগ না করলে ক্যাম্পাসে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন।
Read Moreবুলবুলে ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে:ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১৩ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকুলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ঘুর্ণিঝড়ে যেে ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা এখানো আমাদের কাছে পৌছে নাই সেটা জেলা প্রশাসকরা ডি ফরমের মাধ্যমে পাঠায় এই তালিকা আসার পরে আন্তমন্ত্রণালয়ের সভা ডেকে প্রত্যেক মন্ত্রণালায়কে যার যার সেক্টর অনুযায়ী আমরা ক্ষতির তালিকা পৌছে দেবো হবে জানিয়ে তিনি আরও…
Read Moreমুজিব বর্ষে ঘরে ঘরে শতভাগ বিদ্যুতের আলো জ্বলবে : প্রধানমন্ত্রী
১৩ নভেম্বর, ২০১৯ ( বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তাঁর সরকার ২০২১ সাল নাগাদ সকল উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের মাধ্যমে সারাদেশের ঘরে ঘরে আলো জ্বালতে সক্ষম হবে। তিনি বলেন, ‘২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত সময়কে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ, মুজিব বর্ষ উদযাপনের মধ্যে আমরা শতভাগ বিদ্যুৎ দিতে সক্ষম হব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ অন্ধকারে থাকবে না, সব ঘরেই আলো জ্বলবে।’ প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে ৭টি নতুন বিদ্যুৎ কেন্দ্র এবং ২৩টি উপজেলায় শতভাগ…
Read More