
সাভার,১৩ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে উপকুলীয় এলাকায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারকে ক্ষতিপূরণ ও পূণর্বাসন করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন ঘুর্ণিঝড়ে যেে ক্ষয়ক্ষতি হয়েছে সেই তালিকা এখানো আমাদের কাছে পৌছে নাই সেটা জেলা প্রশাসকরা ডি ফরমের মাধ্যমে পাঠায় এই তালিকা আসার পরে আন্তমন্ত্রণালয়ের সভা ডেকে প্রত্যেক মন্ত্রণালায়কে যার যার সেক্টর অনুযায়ী আমরা ক্ষতির তালিকা পৌছে দেবো হবে জানিয়ে তিনি আরও বলেন আগামী ১৫ নভেম্বর সাভার উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যে কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি উজ্জল করবে যে কমিটি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে দলকে শক্তিশালী করবে সেই রকম কমিটি দেওয়া হবে। এদিকে ১৫ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন উপলক্ষে সাভার পোষ্টারে বিলবোর্ডে ছেয়ে গেছে নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।
বর্ধিত সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাভার পৌর মেয়র আব্দুল গণিসহ আরো অনেকে।
