কোহলির সেঞ্চুরিতে বড় লিডের পথে ভারত

২৩ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ ) : অধিনায়ক বিরাট কোহলির সেঞ্চুরিতে ইডেনে বাংলাদেশের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে বড় লিডের পথে এগোচ্ছে স্বাগতিক ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ৪ উইকেটে ২৮৯ রান করেছে টিম ইন্ডিয়া। ১৩০ রানে অপরাজিত আছেন কোহলি। প্রথম দিন শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ১৭৪। কোহলি ৫৯ ও আজিঙ্কা রাহানে ২৩ রানে দিন শেষ করেছিলেন। রাহানে হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে আউট হন। তাকে বিদায় দেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। নাইম হাসানের ‘কনকাশন সাব’ হিসেবে খেলছেন তাইজুল। রাহানে আউট হলেও টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। ১৭টি চারে ১৮৭…

Read More

সাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ী আটক

সাভার প্রতিনিধি:সাভারে বিপুল পরিমাণ মাদকসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম মেহেদী হাসান লাবু মিয়া (৪০) সে সাভারের ইমান্দিপুর এলাকার রফিক মিয়ার ছেলে। পুলিশ জানায় সন্ধ্যায় ওই যুবক হেমায়েতপুর এলাকায় বিভিন্ন রকমের মাদক বিক্রি করার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ হাতে আটক করে পুলিশ। পরে তাকে সাভার মডেল থানায় নিয়ে যাওয়া যায়। স্থানীয়রা জানায় ওই মাদক ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলো। তাকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ…

Read More

সাভারে আগুনে পুড়ে গেছে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র

সাভার,২৩ নভেম্বর,০১৯(বিবিনিউজ):সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েক লক্ষ টাকার কাঠের আসবাবপত্র। শনিবার সকালে সাভারের নামাবাজার কাটপট্টি এলাকায় কাজল দাসের ফার্ণিচারে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ওই ফার্ণিচারের চুল্লীতে সকাল সাতটার দিকে আগুন লাগে এসময় আগুন মুহুর্তের মধ্যে চারি দিকে ছড়িয়ে পড়লে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পাঁচ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে বেশ কিছু কাঠের দরজা জানালাসহ প্রায় কয়েক লক্ষ টাকার মুল্যবান আসবাবপত্র পুড়ে যায়। এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্য লিটন আহমেদ বলেন কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা…

Read More

প্রধানমন্ত্রী যুব লীগের ৭ম জাতীয় কাউন্সিল উদ্বোধন করলেন

২৩ নভেম্বর,২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে উৎসবমুখর পরিবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৭ম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন। সারা দেশের ৭৭টি সাংগঠনিক জেলা থেকে ২৮ হাজারেরও বেশী কাউন্সিলর যুবলীগের এই ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন। বিকালে তারা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন নেতা নির্বাচন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনি ১৯৭২ সালের ১১ নভেম্বর আওয়ামী লীগের যুব সংগঠন…

Read More