সাভারে আগুনে পুড়ে গেছে কয়েক লক্ষ টাকার আসবাবপত্র

সাভার,২৩ নভেম্বর,০১৯(বিবিনিউজ):সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কয়েক লক্ষ টাকার কাঠের আসবাবপত্র। শনিবার সকালে সাভারের নামাবাজার কাটপট্টি এলাকায় কাজল দাসের ফার্ণিচারে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায় ওই ফার্ণিচারের চুল্লীতে সকাল সাতটার দিকে আগুন লাগে এসময় আগুন মুহুর্তের মধ্যে চারি দিকে ছড়িয়ে পড়লে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পাঁচ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে বেশ কিছু কাঠের দরজা জানালাসহ প্রায় কয়েক লক্ষ টাকার মুল্যবান আসবাবপত্র পুড়ে যায়।
এবিষয়ে সাভার ফায়ার সার্ভিসের ইনচার্য লিটন আহমেদ বলেন কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment