৬ নভেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে উৎসবমুখর পরিবেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষকলীগের ১০ম জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন। সকাল ১১টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কবুতর ও বেলুন ঊড়িয়ে প্রধানমন্ত্রী কাউন্সিল উদ্বোধন করেন। পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে কৃষকলীগ নতুন কেন্দ্রীয় কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল “কৃষক বাঁচাও ,দেশ বাঁচাও” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। আবদুর রব সেরনিয়াবাদ ছিলেন কৃষকলীগের প্রথম সভাপতি। তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযজ্ঞের অন্যতম শহীদ। কৃষকলীগের সর্বশেষ…
Read MoreDay: November 6, 2019
জাবির উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা
সাভার,৬ নভেম্বর,২০১৯(বিবিনিউজ):অনির্দিষ্টকালের জন্যে বন্ধ ঘোষণার পর-ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল ছাড়েন নি আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তারা। উপাচার্যের পদত্যাগ দাবিতে সকালে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে তারা সংহতি সমাবেশ পালন করেন। সংহতি সমাবেশ থেকে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। এদিকে সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে গেলেও বেগম সুফিয়া কামাল হল ,প্রীতিলতা হল ও বঙ্গমাতা শেখ…
Read More