
সাভার প্রতিনিধি:পৃথক ঘটনায় সাভার ও ঢাকার ধামরাই থেকে চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের ব্যাংক কলোনী ও ধামরাইর আমতা,বিলকৃষ্ট ও সুয়াপুর থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায় সকালে পূর্ব শক্রুতার জের ধরে ধামরাইর বিলকৃষ্ট গ্রামে আশরাফুল আশু নামের (২৮) এক যুবককে মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করে জহিরুল ইসলামের নামের এক যুবক এঘটনার পর থেকে হত্যাকারী ওই যুবক পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। অন্যদিকে ধামরাইর আমতা এলাকা থেকে সজিব হোসেন নামের (১৭) দশম শ্রেণীর এক ছাত্র ও সুয়াপুর এলাকার একটি পুকুর থেকে নান্নার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাজু সুত্রধরের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া সাভারের ব্যাংক কলোনী এলাকার একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশগুলো ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন কিভাবে তাদের মৃত্যু হয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।
এঘটনায় সাভার ও ধামরাই থানায় চারটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
