হাসপাতালগুলোতে অব্যস্থাপনা দুর করতে হবে: সাভারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী


ষ্টাফ রিপোর্টার,৩১ অক্টোবর ২০২৬(বিবিনিউজ):সরকারি হাসপাতালগুলোতে যে কোন অবস্থাপনা দুর করতে গেলে পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

দুপুরে সাভারের থানা রোড এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, এক জায়গায় গিয়ে অব্যবস্থাপনা দেখলাম সেখানে ব্যবস্থা নিলাম এতে করে ওই জায়গা ঠিক হলো কিন্তু সারাদেশ তো আর ঠিক হলো না, চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য এই হেলথ ম্যানেজমেন্ট গড়ে তোলা হয়েছে বলেও জানান তিনি। এসময় স্থানীয় সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আনম বজলুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment