জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

accidentজয়পুরহাট, ১১ জানুয়ারি : জেলার পাঁচবিবি উপজেলায় বৃহষ্পতিবার ভোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। আহতদের জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিহত ব্যক্তি হচ্ছেন পাঁচবিবি উপজেলার বড়মানিক গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে ভ্যান চালক ইদ্রিস আলী (৬০)। আহতরা হলেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে ছানোয়ার হোসেন সামু (৩৫) ও ছামিরুল ইসলাম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ভোরে মাছ ধরার জন্য নিজের রিকশাভ্যানে করে বের হলে পাঁচবিবি-ধরঞ্জি সড়কের বড়মানিক নামক স্থানে বিপরীত দিক থেকে আসা খালি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালক ইদ্রিস আলী। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন।

Related posts

Leave a Comment