ঢাকার ধামরাইয়ে ডুবে আছে শতাধিক বাস


ষ্টাফ রিপোর্টার, ৫ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পানিতে ডুবে আছে হাজার কোটি টাকার ঋণে কেনা একটি পরিবহন কোম্পানির অসংখ্য যাত্রীবাহী বাস। পরিত্যক্ত অবস্থায় পানিতে ডুবে থাকা বাসের মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে। দূরপাল্লার পরিবহনে যুক্ত থাকা শতাধিক এসি ও নন এসি চেয়ার কোচ এভাবে ধামরাইতে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় কৌতুহলী হয়ে উঠেছেন স্থানীয়রা। বিষয়টিকে রহস্যের চোখেও দেখছেন কেউ কেউ।
স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরেই ধামরাইয়ের শরিফবাগে ভাড়া করা ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে শতাধিক এসি অন নন এসি চেয়ার কোচ। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা এসব যানবাহন গুলো থেকে গোপনে চুরি হয়ে যাচ্ছে মুল্যবান ষন্ত্রাংশ।
গণপরিবহনের সঙ্কটের মাঝে এভাবে দীর্ঘদিন ধরে অসংখ্য এসি এবং নন এসি, চেয়ার কোচ পরিত্যক্ত অবস্থায় বিনষ্ট হওয়াকে জনগণের অর্থের শ্রাদ্ধ বলে মনে করছেন স্থানীয়রা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানের বাসিন্দারা জানান, রুট পারমিট ও খেলাপি ব্যাংক ঋনসহ নানা জটিলতার কারণে কেয়া পরিবহনের এসি ও নন এসি বাস গুলো চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে এসব গাড়ি পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখায় চালক-হেলপার সুপারভাইজারসহ পরিবহন শ্রমিকদের অনেকেই বেকার হয়ে পড়েছেন।
এ ব্যাপারে কেয়া পরিবহনের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোম্পানি ক্রমাগত লোকসানের মুখে থাকায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আরো কিছু জটিলতার কারণে গাড়ি গুলো দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকায় তা অকেজো হয়ে পড়েছে।

Related posts

Leave a Comment