৮ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে এবং সুস্থতা বেড়েছে।গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৯৭৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৯২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩১০ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৫ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ২০২ জন।গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৬৪ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ২৯ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ৬৫ শতাংশ কম।দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭ জনের…
Read MoreDay: September 8, 2020
সাভারে পোশাক কারখানার শ্রমিকবাহী বাস পানিতে পড়ে আহত ৩০
ষ্টাফ রিপোর্টার, ৮ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকবাহী বাস খাদে পড়ে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছে।মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের ধানতারা এলাকায় বসবাসরত শ্রমিকদের নিয়ে আশুলিয়ার জিরানী টেংগুরি এলাকার স্পিনিং গার্মেন্টসের শ্রমিকবাহী একটি বাস রওনা দেয়। পরে শ্রমিকবাহী বাসটি আশুলিয়ার জিরানীর গোয়ালবাড়ি এলাকায় পৌছালে বাসটির চাকা বিস্ফোরণ হয়ে সড়কের পাশে খাদের পানিতে পড়ে যায়। এসময় বাসটিতে ৭০ জনের বেশী শ্রমিক থাকলেও আহত হয় অন্তত ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত শ্রমিকদের…
Read Moreসাভারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ষ্টাফ রিপোর্টার , ৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে ক্যাভার্ড ভ্যান চাপায় মো. রিয়াদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও এক যুবক।মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে মোটরসাইকেল যোগে সাভারে আসছিলেন দুই বন্ধু রিয়াদ ও মোস্তফা। এসময় তাদের বহনকৃত মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রাজফুলবাড়িয়া বাসষ্ট্যান্ড এলাকায় পৌছলে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ক্যাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসকরা রিয়াদকে মৃত ঘোষনা…
Read Moreধামরাইয়ে সাংবাদিক হত্যার ঘটনায় যুবলীগ নেতা বহিষ্কার
ষ্টাফ রিপোর্টার, ৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিন হত্যা মামলায় পুলিশের হাতে আটক মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার সকালে মোয়াজ্জেম হোসেনকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, অভিযুক্ত মোয়াজ্জেম হোসেনকে সদর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ।এ বিষয়ে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি জানান, কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার…
Read Moreঅনলাইন আবেদনে ২৮ দিনে বিদ্যুৎ সংযোগ দেবে সরকার
৮ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):শিল্প কারখানায় বিনিয়োগকারীদের ২৮ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেবে সরকার। তাও অনলাইনে করা আবেদনের মাধ্যমে। সশরীরে আবেদনপত্র নিয়ে বিদ্যুৎ সংস্থাগুলোর কাছে দৌড়াতে হবে না ব্যবসায়ীদের। আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা নিশ্চিত করতে বিদ্যুৎ বিতরণকারী চারটি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এ সমঝোতার আওতায় বিদ্যুৎ বিতরণকারীদের বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত সেবা পাওয়া যাবে বিডার ওয়ান স্টপ সার্ভিস সেন্টার (ওএসএস) থেকে। আজ মঙ্গলবার বিডার কার্যালয়ে বাংলাদেশ পল্লি বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির…
Read Moreইউএনওর ওপর হামলা ঘটনায় জিজ্ঞাসাবাদের পর দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
৮ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যাওয়া তিনজনের মধ্যে দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে ওই তিনজনকে তুলে নিয়ে যায় পুলিশ। এর মধ্যে দুজনকে রাতেই ছেড়ে দেওয়া হয়। ওই তিনজন হলেন, ইউএনওর ওপর হামলার ঘটনায় হওয়া মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আসাদুল ইসলামের বড় ভাই আশরাফুল ইসলাম, ইউএনওর গাড়ি চালক (উপজেলা ভূমি কার্যালয়ের গাড়িচালক হিসেবে নিযুক্ত) ইয়াসিন আলী (২৮) এবং ইউএনওর বাসভবনের পরিচ্ছন্নতাকর্মী অরসোলা হেমব্রম (৩৬)। এর মধ্যে আশরাফুল ইসলাম এবং অরসোলা হেমব্রমকে জিজ্ঞাসাবাদ…
Read More