কারিতাসের নতুন নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও

ষ্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):কারিতাস বাংলাদেশের নতুন নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও। তিনি বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা জার্মানির প্রতিষ্ঠান কারিতাসের নতুন নির্বাহী পরিচালক (কান্ট্রি প্রধান) নিযুক্ত হয়েছেন। কারিতাস সাধারণ পরিষদের ১০২তম সভায় তাকে এ নিয়োগ দেয়া হয়। গত ০১ সেপ্টেম্বর থেকে তিনি দায়িত্বভার গ্রহন করেছেন।রঞ্জন ফ্রান্সিস রোজারিও ১৯৯১ সালে কারিতাসের ঢাকা আঞ্চলিক অফিসে যোগদান করেন। ২০১৬ সাল থেকে তিনি পরিচালক (কর্মসূচী) পদে কারিতাস কেন্দ্রীয় অফিসে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইতিহাসে মাষ্টার্স এবং অপর আরেকটি বিশ্ববিদ্যালয় হতে ডেভেলপমেন্ট স্টাডিজে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। কারিতাসে তার দায়িত্বের পাশাপাশি তিনি…

Read More

উত্তরায় অভিযান চালিয়ে বন্যাপ্রাণী উদ্ধার ,আটক ৩

ষ্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সকালে উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকা থেকে বন্যাপ্রাণী গুলো উদ্ধার করে সাভার র‌্যাব ৪।র‌্যাব ৪ জানায় সকালে উত্তরার আজমপুর কাঁচাবাজার এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী বন্যাপ্রাণী বিক্রি করছে গোপন সংবাদের ভিত্তিত্বে তারা অভিযান চালায়। এসময় বন্যাপ্রাণী বিক্রির সময় হাতে নাতে তিন বন্যাপ্রাণী চোরাকারবারীকে আটক করা হয়। পরে উদ্ধারকরা সাধা রঙের বক গুলো মিরপুরের ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হয়। এসময় বাজারে নিষিদ্ধ থাকার পরেও বন্যাপ্রাণী বিক্রির অভিযোগে বন্যাপ্রাণী বিক্রেতা আজিজুল হক (২৭),ওয়াসিম মিয়া (২৫),ও রাজিব মিয়াকে (২৮) বন্যাপ্রাণী সংরক্ষণ আইনে পনের দিনের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন র‌্যাব ৪…

Read More

মানবিক বিবেচনায় খালেদা জিয়ার সাজার মেয়াদ ছয় মাসের জন্য স্থগিত: সেতুমন্ত্রী

৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজার মেয়াদ ছয় মাসের জন্য স্থগিত করেছে। ওবায়দুল কাদের আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সংসদ ভবন এলাকাস্থ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।সেতুমন্ত্রী বলেন, দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় ওবায়দুল কাদের…

Read More

অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান

৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : সরকার দেশের ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি প্রদান করেছে।তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব নাসরিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে এই ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতিপ্রাপ্ত দৈনিক পত্রিকার নিউজ পোর্টালের মধ্যে ঢাকার ৫৭টি, চট্টগ্রামের ১০টি, রাজশাহীর, খুলনা, বরিশাল ও রংপুরের ৪টি, সিলেটের ৭টি এবং ময়মনসিংহের ২টি রয়েছে।এসব অনলাইন পোর্টালগুলোকে সরকারি বিধিবিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবসের…

Read More

দেশে করোনা সংক্রমণ কমেছে

৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে এবং সুস্থতা বেড়েছে।গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৭৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৯২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২২৯ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১৪ হাজার ৪২২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৪ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ২ শতাংশ কম।দেশে এ পর্যন্ত মোট ১৬ লাখ ৫ হাজার ১১১ জনের নমুনা…

Read More

বিজয় টিভির প্রতিনিধির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন

ষ্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে দিবালোকে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ের ঢুলিভিটা এলাকায় ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচীতে সাভার,আশুলিয়া ও ধামরায়ের কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিকসহ নিহতের পরিবারের সদস্য ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ জন অংশ গ্রহন করেন। হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচীতে শতাধিক সাংবাদিক ও মানুষজন অংশ গ্রহন করেন।মানববন্ধন কর্মসুচী থেকে এসময় সাংবাদিকরা নিহত বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যাকারীদের আটক করে দ্রুত ফাঁসির দাবি…

Read More