
ষ্টাফ রিপোর্টার,৪ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে দিবালোকে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।
শুক্রবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরায়ের ঢুলিভিটা এলাকায় ধামরাই প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন কর্মসুচীতে সাভার,আশুলিয়া ও ধামরায়ের কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও পিন্ট মিডিয়ার সাংবাদিকসহ নিহতের পরিবারের সদস্য ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষ জন অংশ গ্রহন করেন। হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচীতে শতাধিক সাংবাদিক ও মানুষজন অংশ গ্রহন করেন।
মানববন্ধন কর্মসুচী থেকে এসময় সাংবাদিকরা নিহত বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যাকারীদের আটক করে দ্রুত ফাঁসির দাবি জানান বর্তমান সরকারের কাছে। এদিকে সন্ত্রাসীদের হাতে নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় ভোর রাতে পাঁচ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন নিহতের বোন রিনা খাতুন। এঘটনায় পুলিশ দুই জনকে আটক করলেও পলাতক রয়েছে তিন হত্যাকারী।
উল্লেখ,গতকাল বিকেলে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিন ব্যক্তিগত কাজে নিজের প্রাইভেট কারে করে মানিকগঞ্জ যান। এসময় তার প্রাইভেট কারটি নষ্ট হয়ে গেলে সে একটি লোকাল যাত্রীবাহী বাসে উঠেন ধামরাইয়ে আসার জন্য। সেই বাসেই ঘাতকরা আসছিলো ধামরাইয়ে। পরে জুলহাস উদ্দিন যাত্রীবাহী বাস থেকে বাড়বাড়িয়া বাসষ্ট্যান্ডে নামলে সন্ত্রাসী শাহীন ও মোজাম্মেলও বাস থেকে নেমে প্রকাশ্যে দিবালোকে জুলহাস উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে ছুরিকাঘাত করে হত্যা। পরে গতকাল রাতেই নিহতের লাশ ময়না তদন্তের পরে নিজ গ্রাম হাতকোরায় দাফন করা হয়।
এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে তিনি আরও বলেন কিকারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি গভীর ভাবে তদন্ত করে দেখা হচ্ছে।
