২৯ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের…
Read MoreDay: September 29, 2020
করোনা মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে: ডব্লিউএইচও
২৯ সেপ্টেম্বর, ২০২০বিবিনিউজ): বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনা ভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি।সোমবার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি করোনা ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করে বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।তিনি আরো বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে…
Read Moreপরিচ্ছন্ন ও নিরাপদ কোভিড পুনরুদ্ধার ব্যবস্থাকে প্রধান্য দিতে হবে : প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও মহামারীকে মানবজাতির জন্য অভিন্ন হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, এগুলো মোকাবেলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সকলের একসঙ্গে কাজ করা উচিৎ।বিশ্বের শীর্ষ স্থানীয় পত্রিকাগুলোর একটি ফিনান্সিয়াল টাইমসে গত সোমবার প্রধানমন্ত্রীর একটি নিবন্ধ প্রকাশিত হয়।নিবন্ধে তিনি লিখেন, ‘জলবায়ু পরিবর্তন, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। এগুলো মোকাবেলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে মানবজাতিকে একসাথে কাজ করা উচিৎ।’নিবন্ধে বাংলাদেশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ আছে : ‘ভাবিয়া করিও কাজ, করিয়া…
Read Moreসাভারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা ,স্বামী পলাতক
ষ্টাফ রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।পুলিশ বলছে,রাতের যেকোন সময় নিজের স্ত্রী জুলেখা খাতুনকে (৩৫) শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের মধ্যে রেখে পালিয়ে যায় পাষন্ড স্বামী লিটন মিয়া। পরে প্রতিবেশীরা ঘরের মধ্যে নিহতের লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। প্রতিনিয়ত এ উপজেলায় একের পর হত্যাকান্ডে মানুষের মাঝে চরম আতঙ্ক…
Read Moreআশুলিয়ায় প্রায় এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ
ষ্টাফ রিপোর্টার,২৯ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):সাভারে চলতি বছরে অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার অভিযোগে সাভার ও আশুলিয়া থানায় অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে প্রায় ১০ টি মামলা দায়ের করেছেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। ১০ টি মামলায় শতাধিক অবৈধ গ্যাসসংযোগীকারীকে আসামী করা হয়। এসব মামলায় বেশ কয়েকজন আসামীকে আটক করলেও রাষ্ট্রের মুল্যবাদ সম্পদ চুরীকরা হোতাদের আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে অভিযোগ করেন তিতাস গ্যাস কতৃপক্ষ।সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন,চলতি বছর জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাভার আশুলিয়া থানার বিভিন্ন…
Read Moreনানা আয়োজনে সাভার ও ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন
ষ্টাফ রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে পালিত হলো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন।এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে প্রতিমন্ত্রী সাভার পৌর স্বেচ্ছাসেবক ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।অন্যদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ঢাকা ২০ আসনের…
Read More