নানা আয়োজনে সাভার ও ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন


ষ্টাফ রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):
নানা আয়োজনে সাভারে পালিত হলো আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন।
এ উপলক্ষে সাভার উপজেলা পরিষদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাভার উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

পরে প্রতিমন্ত্রী সাভার পৌর স্বেচ্ছাসেবক ও পৌর যুবলীগের উদ্যোগে আলোচনা সভায় যোগ দিয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।
অন্যদিকে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ৭৪ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সাভারের মুশুরীখোলা এলাকায় দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এছাড়াও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে সমাজের এতিম ও দৃষ্টি প্রতিবন্ধিদের মাঝে স্কুল ব্যাগসহ নানা উপকরণ বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
এছাড়াও জন্মদিন উপলক্ষে সাভারের ওয়াপদা রোড এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দোয়া কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন সাভার উপজেলা শ্রমিক লীগের সভাপতি শকওয়াত হোসেন।

Related posts

Leave a Comment