বার্সেলোনার হয়ে দুই গোল করলেন লিওনেল মেসি

১৭ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : প্রাক-মৌসুম ক্লাব প্রীতি ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছেন বার্সেলোনা। বুধবার জিরোনার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে দুই গোল করেছেন লিওনেল মেসি।২১ মিনিটে রোনাল্ড কোম্যানের দলকে এগিয়ে দিয়েছিলেন ফিলিপ কুটিনহো। মেসি ও নতুন চুক্তিভূক্ত ফ্রান্সিসকো ট্রিনকাওর মাঝ দিয়ে দুর্দান্ত দক্ষতায় গোলটি করেন কুটিনহো। এর আগে শুরুতেই তার একটি শট ক্রসবারে লেগে ফেরত আসে। প্রথমার্ধের একেবারে শেষ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। গত মাসে ক্লাব ছাড়তে ব্যর্থ হবার পর এটাই বার্সেলোনা হয়ে মেসির প্রথম গোল।দ্বিতীয়ার্ধ শুরু হবার মিনিটখানেকের মধ্যেই জিরোনার হয়ে এক গোল পরিশোধ করেন স্যামু সিয়াজ।…

Read More

পেঁয়াজের দাম কমতে শুরু করেছে

১৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : সরকারের গৃহীত পদক্ষেপের কারণে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। বাণিজ্য মন্ত্রনালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরসহ দেশব্যাপী স্থানীয় প্রশাসনের নেতৃত্বে বাজার অভিযান জোরদার করা হয়েছে। সরকারের নানামূখী পদক্ষেপ গ্রহনের ফলে বাজারে এর প্রভাব পড়েছে।বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ জরুরি ভিত্তিতে আমদানির কার্যক্রম শুরু করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই পর্যাপ্ত পেঁয়াজ দেশে পৌঁছাবে। আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।চাহিদা মোতাবেক বাজারে পেঁয়াজের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে গত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে…

Read More

কল্যানপুর থেকে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যানপুর এলাকা হতে ১১৯ ক্যান বিয়ারসহ চিহৃত এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আজ ভোর রাতে র‌্যাব ৪ এর কর্মকর্তা বাশার তালুকদার এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন কল্যানপুর হানিফ কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১৯ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী হোসেন মোহাম্মদ রাফিয়ান(৩২)কে আটক করে।র‌্যাব আরও জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকা হতে বিয়ার সংগ্রহ করে অভিনব…

Read More

সাভারে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার, ১৭ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে স্বামী সবুজ পলাতক রয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ।ভোর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার খোকনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায় নি। তবে তারা ওই এলাকায় প্রায় ১ বছর যাবৎ ভাড়া থাকতো। নিহতের স্বামী পলাতক সবুজেরও বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ভোর রাতে আশুলিয়ার ওই এলাকা থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় ওড়না পেচানো ছিলো। ধারণা করা হচ্ছে…

Read More

ধামরাইয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন

ষ্টাফ রিপোর্টার,১৭ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের কুশুরায় বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। উপজেলার কুশুরা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, ২৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও ৩০ জন অন্ধের মাঝে রাস্তায় চলাচলের জন্য স্ট্রিক বিতরনসহ ইউনিয়ন পরিষদের পাশে একটি সেলাই মেশিন ট্রেনিং সেন্টারের উদ্ধোধন ও করেন ঢাকা জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম । এর আগে ধামরাই উপজেলা, থানা ও ভূমি অফিস পরিদর্শন ও করেন তিনি ।এসময় তার সাথে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সামিউল হক…

Read More

আইএমইআই পরিবর্তন করার ডিভাইসসহ সংঘবদ্ধ চক্রের ১২ সদস্য গ্রেফতার

১৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : মোবাইলফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) পরিবর্তন করার ডিভাইস ও বিপুল পরিমাণ চোরাই মোবাইলফোনসহ সংঘবদ্ধ চক্রের ১২সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেফতারকৃতরা হচ্ছে- লাভলু হাসান (২০), মো. তামিম (২০), মুরাদ খান (২৩), আল আমিন ওরফে অনিক (২২), বশির আলম শুভ (৩০) আব্দুল মালেক (৩২), শাহ আলম (৩৬), স্বপন (৩৪), জাহাঙ্গীর আলম (২৬), ইমাম হাসান (২২), মো. আরিফ (৩৪) ও আল আমিন (২০)।সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চোরাই মোবাইলফোন ক্রয় করে বিভিন্ন ডিভাইস ও সফটওয়্যারের মাধ্যমে মোবাইলের আইএমইআই পরিবর্তন করে মার্কেটে বিক্রয়কারী চক্রের…

Read More

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব উদ্যোগেই ‘শুদ্ধাচার’ ও এর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার শপথ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি নিজস্ব উদ্যোগেই ‘শুদ্ধাচার’ ও এর পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী আজ অ্যানুয়াল পারফমেন্স এগ্রিমেন্ট (এপিএ)-২০২০ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।তিনি আরো বলেন, ‘আমরা দেশে একটি ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং আপনাদেরকেই এই শুদ্ধাচারের পরিকল্পনা করতে হবে এবং কিভাবে তা বাস্তবায়ন করা যায় সেই উপায় বের করতে হবে।’প্রধানমন্ত্রী বলেন, এই পরিকল্পনা তৃণমূল পর্যন্ত পৌঁছাতে ও তা সফলভাবে কার্যকর করতে হবে। ‘আর যারাই এটা করতে পারবে, তাদেরকে পুরস্কৃত…

Read More