২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ আজ সোমবার দুপুরের দিকে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণা উপলক্ষে সাহেদকে আজ দুপুর সাড়ে ১২টার দিকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়। রায় ঘোষণার জন্য আদালত বসার আগে তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ গত ২০ সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য ২৮ সেপ্টেম্বর তারিখ ধার্য…
Read MoreDay: September 28, 2020
সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪ তম জন্মদিন পালন
শেখ এ কে আজাদ, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):প্রধানমন্ত্রী জননেত্রী ও দেশরত্ম শেখ হাসিনার ৭৪ তম শুভ জন্মদিন উপলক্ষে সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীমা বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ শে গ্রেনেড হামলার আহত ও ঢাকা জেলা উত্তর সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাহাবুবা পারভীন। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক তাছলিমা আক্তার,সাভার উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেনা আক্তার, সাবেক সাধারন সম্পাদক নারগীস আক্তার,সাংগঠনিক সম্পাদক সেলিনা পান্না,মা ও…
Read More৪৫ বছরে সফল রাজনীতিবিদের নাম শেখ হাসিনা: সেতুমন্ত্রী
২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ইতিহাসের মহানায়ক আর জেনারেল জিয়া ইতিহাসের ফুটনোট মাত্র, এটাই চির সত্য। কাদের বলেন, এ দেশে ইতিহাস বিকৃতির জনক জিয়াউর রহমান।আজ সোমবার এক অনলাইন ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের। তিনি সরকারি বাসভবন থেকে এ ব্রিফিং করেন।দেশে নৈরাজ্য চলছে—বিএনপির মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশ নানান প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারি মোকাবিলা করে ভালোভাবে চলছে। তাই বিএনপির এত গাত্রদাহ।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার আর ভুল রাজনীতির কারণে বিএনপি দিন দিন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ছে।…
Read Moreশ্রীলঙ্কা সফরে আপাতত যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল
২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):শ্রীলঙ্কা থেকে নতুন স্বাস্থ্য নির্দেশিকা আসবে। বিসিবি গত দুই সপ্তাহ ধরেই এর অপেক্ষায় ছিল। অবশেষে অপেক্ষা ফুরাল। গতকাল বিসিবিকে সংশোধিত স্বাস্থ্য নির্দেশিকা পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। বিসিবি আজ নিজেদের মধ্যে আলোচনাও সেরেছে। আলোচনা শেষে বোর্ড প্রধান নাজমুল হাসান বিসিবি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ মিরপুরে দোয়া ও দুস্থদের খাদ্য বিতরণ করা হয়। সব আনুষ্ঠানিকতা সেরে বোর্ড প্রধান শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে বলেছেন, ‘আমরা কাল ওদের কাছ থেকে (স্বাস্থ্য নির্দেশিকা) পেয়েছি। আজ আমরা ওদের জানিয়ে দিয়েছি এটা সম্ভব না।…
Read More২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪০৭
২৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও ১ হাজার ৪০৭ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ৩২ জন। গতকালও ৩২ জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের মোট সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬০ হাজার ৫৫৫। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭২ হাজার ৭৩ জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯২২ জনের নমুনা পরীক্ষা করা হয়।…
Read Moreআজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন
২৮ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশের দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ ।গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।গত কয়েকবছর ধরে তিনি এইদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও এবার করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশেই আছেন।তিনি এবছর ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ) অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহন করেছেন। উচ্চ পর্যায়ের এই ভার্চুয়াল অধিবেশনে তিনি রোহিঙ্গা সংকট ও…
Read Moreঢাকার গাবতলী থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): ঢাকার গাবতলীর মাজাররোড এলাকা থেকে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। আটক জঙ্গির নাম নিবিড় হাসান (১৯)। এসময় তার কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।র্যাব জানায়,সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় রাতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে…
Read Moreসাভার আশুলিয়া প্রেসক্লাব চত্বরে ককটেল বিস্ফোরণ
ষ্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এদিকে যেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃওরা তার পাঁচ’শ গজ সামনে আশুলিয়া থানা। থানার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রবিবার রাতে নবীনগর-চন্দ্রাা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা আরো জানান, রাতে হঠাৎ প্রেসক্লাব চত্বরে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। এসময় সেখানে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত…
Read More