সাভার আশুলিয়া প্রেসক্লাব চত্বরে ককটেল বিস্ফোরণ

ষ্টাফ রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া প্রেসক্লাব চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক। এদিকে যেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃওরা তার পাঁচ’শ গজ সামনে আশুলিয়া থানা। থানার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রবিবার রাতে নবীনগর-চন্দ্রাা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাব চত্বরে এ ঘটনা ঘটে।
প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকরা আরো জানান, রাতে হঠাৎ প্রেসক্লাব চত্বরে বিকট আওয়াজে বিস্ফোরণ হয়। এসময় সেখানে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান। এঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment