১৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ প্রতিভাবান অভিনয়শিল্পী সাদেক বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাদেক বাচ্চুর মৃত্যু সংবাদে বেলজিয়াম সফররত মন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, মঞ্চ থেকে শুরু করে বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গন সাদেক বাচ্চুর শক্তিমান অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পীর মৃত্যুতে দেশের অভিনয় জগতে শোকের ছায়া নেমেছে।
Read MoreDay: September 14, 2020
প্রধানমন্ত্রী পাহাড়ে শান্তি ছড়িয়ে উন্নয়নের স্বর্ণদুয়ার খুলে দিয়েছেন : সেতুমন্ত্রী
১৪ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে শান্তির যে সুবাতাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছড়িয়ে দিয়েছেন, তার পথ ধরেই এগিয়ে যাচ্ছে সম্ভাবনাময় পার্বত্য এলাকা।আজ সোমবার তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সড়ক উন্নয়ন বিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।শান্তিচুক্তির অধিকাংশ শর্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভূমি-সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যাও নিষ্পত্তির প্রচেষ্টা অব্যাহত আছে। চুক্তির অবশিষ্ট শর্ত বাস্তবায়নে শেখ হাসিনা সরকার প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন,…
Read Moreসাভারে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক সেলিম আটক
ষ্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে এক ব্যাংক কর্মকর্তাকে বলাৎকার করে ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেওয়ার সময় এক প্রতারণকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ সাভার নবীনগর ক্যাম্প। আটক প্রতারকের নাম সেলিম আরাফাত (২৭) সে কুষ্টিয়া জেলার কালু মালিখার ছেলে।গভীর রাতে সাভার বাজার বাসষ্ট্যান্ড এর একটি হোটেলের সামনে টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে আটক করে র্যাব ৪ ।র্যাব ৪ জানায়,সাভার ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামান (৩৩) সাভার সিটি সেন্টারের পিছনে কবির নামের এক ব্যক্তির চতুর্থ তলায় ভাড়া থাকতেন। পরে তার সাথে পরিচয় হয় সেলিম আরাফাত নামের এক প্রতারকের সাথে।…
Read Moreপৃথক ঘটনায় আশুলিয়া ও ধামরাই থেকে দুই জনের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার,১৪ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারের আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে এক তরুণী সহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে আশুলিয়ার চাকল গ্রাম ও ধামরাইর নান্নার ইউনিয়নের পাঁচাল এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশ জানায়, সকালে আশুলিয়ার চাকল গ্রামের নিজ ভাড়া ঘরে এক নারীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।অন্যদিকে সকালে ধামরাইল নান্নার ইউনিয়নের পাঁচাল গ্রামে নিজ ঘরে এক তরুণীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে পুলিশকে খবর…
Read Moreসাভারের আশুলিয়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ, শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ষ্টাফ রিপোর্টার, ১৪ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এঘটনায় শিশুকে প্রকাশ্যে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী জানায়, গত ১১ সেপ্টম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদ্রাসায় শিশু রাকিব হোসেনকে (৯) হাত পা বেধে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করে ঐ মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম মিয়া (৩৩)। এসময় ঐ শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে বেধে রেখে ভয়ভীতি প্রদর্শন করেও তাকে মারধর করেন।মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা জানায়,ঐ শিক্ষক দুই…
Read More