২৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২০২তম দিনে ভাইরাসে সংক্রমণের হার ও মৃত্যুর সংখ্যা কমেছে, বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২১ জন মৃত্যুবরণ করেছেন।গতকালের চেয়ে আজ ৭ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল মৃত্যুবরণ করেছেন ২৮ জন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৯৩ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত ২৩ সেপ্টেম্বর থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ…
Read MoreDay: September 25, 2020
ব্যবসা-বাণিজ্য জোরদারে অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
২৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসা-বাণিজ্য জোরদারে কূটনীতিকদের রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করার নির্দেশ দিয়েছেন।তিনি বলেন, ‘কূটনৈতিক মিশনগুলোর দায়িত্ব আজকের বিশ্বে পরিবর্তিত হয়েছে। এখন রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক কূটনীতি সামনে উঠে এসেছে। আমাদের এমনভাবে কূটনীতি অবলম্বন করতে হবে যাতে আমরা দেশের ব্যবসা-বাণিজ্য জোরদার করতে পারি এবং বিশ্বের সকলের সঙ্গে একত্র হয়ে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে পারি।’একইসঙ্গে তিনি বিশ্বে শান্তি বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বাংলায় ভাষণদানের ৪৬তম বার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে…
Read Moreসাভার ও ধামরাই থেকে দুই যুবকের লাশ উদ্ধার
ষ্টাফ রিপোর্টার,২৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে তুরাগ নদী থেকে অজ্ঞাত (৩৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বিরুলিয়ার সাদুল্যাপুর তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,রাতে সাভারের সাদুল্যাপুর তুরাগ নদীতে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা নৌ পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এবিষয়ে আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই ময়নাল হোসেন বলেন,অজ্ঞাত ওই ব্যক্তিকে দুর্বৃওরা চার থেকে পাঁচদিন আগে তাকে হত্যা করে তুরাগ নদীতে কচুরী পানার নিচে লাশ গুম করার…
Read Moreসাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামির বাবা-মা গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার, ২৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় বখাটের উপর্যুপরি ছুরিকাঘাত স্কুলছাত্রী নীলা রায় হত্যাকান্ডের ঘটনায় বখাটে মিজানের মা ও বাবাকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জ জেলার চারিগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাজমুন নাহার সিদ্দিকী (৫০) ও আবদুর রহমান (৬০)। র্যাব-৪ সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।নাজমুন নাহার সিদ্দিকী ও আবদুর রহমান সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের এ- ৭৪/২ ব্যাংক কলোনীর সাইদুল আলমের বাসায় ভাড়া থাকতেন। উভয়ই চাঞ্চল্যকর মামলার যথাক্রমে ২…
Read More