৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কমেছে, বেড়েছে সুস্থতার হার।গত ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫২ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ১ হাজার ৪৮৮ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৫৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৮৫ শতাংশ কম।দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫ জনের…
Read MoreMonth: September 2020
রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদন্ড
৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে স্ত্রী মিন্নিসহ ৬ জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।রায়ে দন্ডপ্রাপ্ত প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। মামলায় আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।বুধবার দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলো, নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি, রাকিবুল হাসান রিফাত ওরফে রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রেজওয়ান আলী…
Read Moreশিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে
৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া এইচএসসি-সমমান পরীক্ষার সংক্রান্ত সুনির্দিষ্ট পরিকল্পনা জানানো হবে আগামী সপ্তাহে। এছাড়াও কয়েক দফা ছুটির পর আবারো বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি। আগামী দু’এক দিনের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।আজ শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একথা বলেন।তিনি বলেন, এইচএসসি-সমমানের পরীক্ষা নেয়া সম্পর্কে বিস্তারিত আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার জানানো হবে। এক্ষেত্রে পরীক্ষার্থীরা ৪ সপ্তাহের সময় পেতে পারে। তবে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন করা যায় কিনা এ বিষয়েও আলোচনা চলছে।এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার মত…
Read Moreপত্রিকার পাতা,ফেসবুক স্ট্যাটাসে বিএনপির আন্দোলন সীমাবদ্ধ : সেতুমন্ত্রী
৩০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।আজ বুধবার দুপুরে সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করবে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের রঙ কী, বর্ণ কেমন ইতোমধ্যেই তাদেও নেতা-কর্মীরাতো বুঝেছেই, দেশের মানুষও দেখেছে। বিএনপি’র আন্দোলন এখন রাজপথে নয়, তাদের আন্দোলন এখন পত্রিকার পাতা আর ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ।’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলনের কোনও ইস্যু নেই। নেই বস্তুগত…
Read Moreসাভারে নারী শ্রমিক গণধর্ষণের শিকার
ষ্টাফ রিপোর্টার, ৩০ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এছাড়াও পৃথক ঘটনায় এক পাঁচ বছরের মেয়ে শিশু ধর্ষণ ও পাঁচ বছরের এক শিশু ছেলেকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক গার্মেন্টস শ্রমিকের বিরুদ্ধে।এঘটনায় বুধবার বিকেলে গণধর্ষণের শিকার ঐ নারী শ্রমিক ছয় জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ বলছে,সাভারের মুক্তিরমোড় এলাকায় (২৫) মুকুল মিয়ার বাড়িতে সিংগাইর এলাকার আখতার ফার্ণিচারের নারী শ্রমিক স্বামী নিয়ে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পরে গতকাল মঙ্গলবার গভীর রাতে ঐ নারী শ্রমিকের ঘরের দরজা ভেঙ্গে স্থানীয় রিকসা গ্যারেজের ছয়জন ব্যক্তি…
Read Moreআওয়ামীলীগ সরকারের সময় সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের ক্ষমা নেই :ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ৩০ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী হাত দিয়ে দেশে জঙ্গিবাদ দমন করেছে তাই এই সরকারের সময় কোন সন্ত্রাসী ও দুস্কৃতিকারীদের ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সাভারে চাঞ্চল্যকর স্কুল ছাত্রী নীলা রায় হত্যাকান্ডের পরে সাভারে হত্যা সন্ত্রাস বন্ধে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে…
Read Moreসাভারে চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার, ৩০সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে চাঁদা বাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে (৩৫) আটক করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে সাভারের বিরুলিয়া এলাকা থেকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ইউপি চেয়ারম্যান বিরুলিয়ার কাকাব এলাকার মৃত আতা নুল্লার ছেলে। তাকে আটকের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম।পুলিশ বলছে,সাভারের বিরুলিয়া এলাকায় আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি একটি জমিতে বাড়ি নির্মাণ করছিলেন। পরে সেই ব্যক্তির কাছে বিরুলিয়া ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ দলীয় (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান সুজন পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। পরে ওই ব্যক্তি ইউপি…
Read Moreদেশে করোনায় নতুন শনাক্ত ১,৪৮৮ জন
২৯ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১,৪৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৬ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬২ হাজার ৪৩ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১৯। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৩ হাজার ৬৯৮ জন। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ।আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৮৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের…
Read Moreকরোনা মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে: ডব্লিউএইচও
২৯ সেপ্টেম্বর, ২০২০বিবিনিউজ): বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ করোনা ভাইরাসের মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হওয়ার বিষয়টি নাকচ করে দেননি।সোমবার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি করোনা ভাইরাসকে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস গ্রুপের সমগোত্রীয় হিসেবে উল্লেখ করে বলেন, সে হিসেবে এটি মৌসুমি সংক্রমণ ব্যাধিতে পরিণত হতে পারে।তিনি আরো বলেন, একজন আশাবাদী হিসেবে আমার নীতি হলো আমি সবচেয়ে ভালোটাই আশা করি। কিন্তু সবচেয়ে খারাপটার জন্যও প্রস্তুত থাকি।গত বছরের ডিসেম্বরে চীনা কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উহান শহরে ছড়িয়ে পড়া এক অজানা নিউমোনিয়ার কথা জানায়। এরপর সংস্থার দেয়া কোভিড-১৯ নামে…
Read Moreপরিচ্ছন্ন ও নিরাপদ কোভিড পুনরুদ্ধার ব্যবস্থাকে প্রধান্য দিতে হবে : প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও মহামারীকে মানবজাতির জন্য অভিন্ন হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, এগুলো মোকাবেলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে সকলের একসঙ্গে কাজ করা উচিৎ।বিশ্বের শীর্ষ স্থানীয় পত্রিকাগুলোর একটি ফিনান্সিয়াল টাইমসে গত সোমবার প্রধানমন্ত্রীর একটি নিবন্ধ প্রকাশিত হয়।নিবন্ধে তিনি লিখেন, ‘জলবায়ু পরিবর্তন, মহামারি ও প্রাকৃতিক দুর্যোগ মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি। এগুলো মোকাবেলায় একটি পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ বিশ্ব গড়ে তুলতে মানবজাতিকে একসাথে কাজ করা উচিৎ।’নিবন্ধে বাংলাদেশ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের বাংলা ভাষায় একটি প্রবাদ আছে : ‘ভাবিয়া করিও কাজ, করিয়া…
Read More