১৫ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে। এই মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আজ এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার পরিবার থেকে আসা এই আবেদনে অনুমোদন দেন। তবে এর আগে আইন মন্ত্রণালয়ও ছয় মাস বাড়ানোর জন্য আইনগত সুপারিশ করেছিল। করোনার কারণে গত ছয় মাস খালেদা জিয়ার পরিবার তাঁর কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি। এই বিবেচনায় তাঁর মুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে।’ আইন মন্ত্রণালয়ের মতামতের আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে…
Read MoreDay: September 15, 2020
দুর্যোগ মোকাবেলায় ২ হাজার ২০০ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি কেনা হবে: ত্রাণ প্রতিমন্ত্রী
১৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বিভিন্ন ধরনের দুর্যোগ মোকাবেলায় ২ হাজার ২০০ কোটি টাকার উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি কেনা হবে। এসব উদ্ধার সামগ্রী ও যন্ত্রপাতি বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং সিটি কর্পোরেশনসমূহকে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার কার্যক্রমে ব্যবহারের জন্য দেয়া হবে। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ন্যাশনাল প্লান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট ২০২১-২০২৫’ প্রণয়ন সংক্রান্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. এনাম বলেন, বন্যা কবলিত জেলাগুলোর জন্য আগামী তিন বছরে ৬০ টি রেসকিউ বোট তৈরি…
Read Moreসাভারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪
ষ্টাফ রিপোর্টার,১৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হারুনুর রশিদ সুলতান (৩২) ও আহমেদ লতিফ (৫০)। র্যাব ৪ জানায়, আশুলিয়ার বাইপাইল এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালানো হয়। সেখানে ইয়াবা বিক্রি করার সময় ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাবের দাবি আটক দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি মাদক বিক্রি করে যুব সমাজ নষ্ট করে আসছিলো। আজ…
Read Moreকরোনার উপসর্গ নিয়ে জাবির শিক্ষকের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার,১৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের উপসর্গ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মঞ্জুরুল করিম মারা গেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। পারিবারিক সূত্রের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বাস করতেন মঞ্জুরুল করিম। তিন-চার দিন ধরে তিনি অসুস্থতা বোধ করছিলেন। তাঁর হালকা জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। সোমবার তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে পাঠান। সাভারের ঐ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা জানতে নমুনা সংগ্রহ করে…
Read Moreবিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার লিওনেল মেসি
১৫ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার এখন লিওনেল মেসি। সর্বমোট ১২৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে ২০২০ সালের ধনী ফুটবলারের তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছেন মেসি।১১৭ মিলিয়ন ডলার আয় করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর পরের দুই অবস্থানে আছেন পিএসজির দুই তারকা নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।এই তালিকার শীর্ষ ১০’এ প্রিমিয়ার লিগের তিনজন খেলোয়াড় রয়েছেন, মোহাম্মদ সালাহ, পল পগবা ও ডেভিড ডি গিয়া। এছাড়াও রয়েছেন রিয়াল মাদ্রিদ ও ওয়েলস তারকা গ্যারেথ বেল।২০১৯-২০’এ একটি হতাশাজনক মৌসুম কাটিয়ে ২৯ মিলিয়ন মার্কিন ডলার আয়…
Read Moreফিজিতে ভূমিকম্প
১৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : ফিজির দ্বীপাঞ্চলীয় লাবাসা শহরের ১৪৯ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলে মঙ্গলবার ৬ দশমিক ১ মাত্রার মভূমিকম্প আঘাত হেনেছে। গ্রিনীজ মান সময় বেলা ৪টা ১২ মিনিট ১৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ কেন্দ্র এ কথা জানায়। খবর সিনহুয়া’র।এই ভূমিকম্পের উৎপত্তি মাটির ১০ কিলো মিটার গভীরে এবং ভূমিকম্পটি প্রাথমিকভাবে ১৫ দশমিক ১৪৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১৭৯ দশমিক ৭৯৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে আঘাত হানে।
Read Moreআশুলিয়ায় মাদ্রাসা শিক্ষার্থী নির্যাতনের অভিযোগে শিক্ষকসহ আটক ৪
ষ্টাফ রিপোর্টার,১৫ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): ঢাকার আশুলিয়ায় একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীকে প্রকাশ্যে হাত পা বেঁধে মারধর করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিম মিয়াসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, গত ১১ সেপ্টেম্বর) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ার শ্রীপুরের নতুননগর মধনেরটেক এলাকায় জাবালে নুর মাদ্রাসায় শিশু শিক্ষার্থী রাকিব হোসেনকে (৯) হাত পা বেঁধে প্রকাশ্যে পিটিয়ে গুরুতর আহত করেন মাদ্রাসার শিক্ষক ইব্রাহিম মিয়া (৩৩)। এসময় ঐ শিক্ষক আরেক শিশু শিক্ষার্থী…
Read Moreকরোনায় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১,৭২৪
১৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৯২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৩ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৪৩৯ জন।গতকালের চেয়ে আজ ১৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৬ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮০২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ বেশি।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক…
Read More