গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন সাভারের তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান সমর

ষ্টাফ রিপোর্টার, ১৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে ও যাতায়াত নির্বিঘ্ন করতে সকল গ্রাম পুলিশদেরকে বাইসাইকেল উপহার দিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর। আজ বিকেলে ইউনিয়ন পরিষদে তিনি সকল গ্রাম পুলিশদেরকে বাইসাইকেল উপহার দেন। বিনামূল্যে এ বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশরা অনেক খুশি। এ বিষয়ে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর বলেন, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশরা যাতে সময় মত উনিয়ন পরিষদে এসে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য বাইসাইকেল দেওয়া হয়েছে। এছাড়া এ ইউনিয়নের বিভিন্ন আনাছে-কানাছে যারা মাদক ব্যবসা করেন বা মাদক…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ১৪৭৬

১৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৪৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন ৩১ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩৭ হাজার ৫২০। এর মধ্যে মোট ৪ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জন। আজ রোববার দেশের করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের…

Read More

এ বছরের শেষে আসছে করোনার টিকা

১৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, এ বছরের শেষে অথবা আসছে বছরের শুরুতেই অন্তত করোনার একটি টিকা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে জরুরি অনুমোদন পাবে। তবে সঙ্গে সঙ্গেই সেটি সবার কাছে সহজলভ্য হবে না। সিএনএনের খবরে জানা যায়, এমএসএনবিসির আন্দ্রে মিচেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান ফাউসি। তিনি বলেন, টিকাগুলো একত্রিত করা , বিতরণ করা, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মধ্যে প্রয়োগ করার সব প্রক্রিয়া শেষ হতে ২০২১ সালের মাঝামাঝি অথবা শেষ হবে। ফাউসি স্থানীয় সময় শুক্রবার আরও বলেন, করোনাভাইরাস সংক্রমণের আগের সময়ের মতো স্বাভাবিক জীবনে ফিরতে…

Read More

বিপিডিএ এর সাংগঠনিক উন্নয়ন মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার, ১৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ): ১১ সেপ্টেম্বর সাভারের জিনজিরায় ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইমুনোলজি অব বাংলাদেশ (আইএসিআইবি) এর চেয়ারম্যান ও ফাইলেরিয়া এন্ড জেনারেল হাসপাতাল এর নির্বাহী পরিচালক বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ডাঃ মোয়াজ্জেম হোসেন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর কনসালটেন্ট মেহেদী হাসান এবং রিহ্যাব বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ কামালের উপস্থিতিতে বাংলাদেশ প্যারামেডিকেল ডাক্তার এসোসিয়েশন সাভার উপজেলা-শাখা কর্তৃক আয়োজিত সাংগঠনিক উন্নয়নমূলক আলোচনা সভায় বিপিডিএ ডাঃ আর এম রনির সভাপতিত্বে বিপিডিএ ডাঃ শেখ মোঃ আঃ আজিজ এর সঞ্চালনায় সারা বাংলাদেশের অবহেলিত পল্লী চিকিৎসকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধান আলোচক বিপিডিএ এর…

Read More

ধামরাইয়ে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

১৩ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে এক নারীর অর্ধগলিত লাশ (৩৫) উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ধামরাইর গাংগুটিয়া ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘর থেকে ওই নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। পুলিশ বলছে, সকালে ওই ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।এবিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কিভাবে ওই নারীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।অন্যদিকে যক্ষায় আক্রান্ত হয়ে…

Read More

বাংলাদেশের সাথে ইসরায়েলের কুটনৈতিক সর্ম্পক নেই : মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ) : বাংলাদেশের সাথে ইসরায়েলের কোন কুটনৈতিক সর্ম্পক নেই তাই ইসারায়েলকে সর্মথন দেওয়ার কোন চিন্তা ভাবনা বাংলাদেশ সরকার করছে না বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।রোববার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স গবেষণাগারের উদ্ধোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,বিএনপি জামায়াত দেশে যে কয়বার ক্ষমতায় এসেছে বন্দুকের নলের ভিতর দিয়ে ক্ষমতায় এসেছে তাই তারা আন্দোলনে ব্যার্থ হয়ে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে দেশ বিরোধী প্রচারণা…

Read More

বাংলাদেশে করোনা আক্রান্তদের চিকিৎসার সংকট নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):বর্তমান সময়ে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার কোন সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।রোববার দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকায় ইমান্দিপুর চৌরাস্তা থেকে কাউন্সিলর বাড়ি পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সাফল্য রয়েছে ইতিমধ্যে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নব্বইটি ল্যাব করা হয়েছে এবং বিশ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন সারা দেশের ন্যায় সাভারেও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে এছাড়া সাভারের নামা গেন্ডা…

Read More

ভারত-বাংলাদেশের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেকোনো সময়ের চেয়ে উষ্ণ, মসৃণ এবং ভবিষ্যৎমুখী : সেতুমন্ত্রী

১৩ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত-বাংলাদেশ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে উষ্ণ, মসৃণ এবং ভবিষ্যৎমুখী।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কূটনৈতিক দক্ষতা দিয়ে বৈরিতার বিপরীতে গড়ে তুলেছে আস্থার সম্পর্ক যা পারস্পরিক উন্নয়ন এগিয়ে নিতে এখন একে অপরের সহায়ক।’ওবায়দুল কাদের আজ রোববার সকালে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প এবং অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন মন্ত্রী।এসময় অনলইন প্ল্যাটফরমে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী…

Read More