
ষ্টাফ রিপোর্টার,১৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):বর্তমান সময়ে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার কোন সংকট নেই বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রোববার দুপুরে সাভারের ইমান্দিপুর এলাকায় ইমান্দিপুর চৌরাস্তা থেকে কাউন্সিলর বাড়ি পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের সাফল্য রয়েছে ইতিমধ্যে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নব্বইটি ল্যাব করা হয়েছে এবং বিশ হাজার শয্যা প্রস্তুত রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন সারা দেশের ন্যায় সাভারেও রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে এছাড়া সাভারের নামা গেন্ডা ও সাধাপুর রাস্তার কাজ খুব শীঘ্রই শুরু হবে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশে এবার বন্যায় সকল ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হচ্ছে ।
এলজিইডি ও সাভার পৌরসভার এক কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটির নির্মাণ কাজ সম্পর্ণ হবে।
রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনে এসময় সাভার পৌর মেয়র আব্দুল গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস উদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
