২২ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : আবারো ধারাবাহিক হতে চান পেসার তাসকিন আহমেদ। এ জন্য সর্বোচ্চ গতি ও বিপজ্জনক বোলার হতে কঠোর পরিশ্রম করছেন দেশের অন্যতম সেরা এ পেস বোলার।তাসকিনের ভান্ডারে সব সময়ই পেস ছিল। কিন্তু ছয় বছরের ক্যারিয়ারে ধারাবাহিকতার অভাব ছিলো তার।ক্রিকেট ইতোমধ্যে দেখেছে যে, যখন ধারাবাহিক থাকেন তখন ব্যাটসম্যানদের জন্য কতটা ভয়ংকর হতে পারেন তাসকিন। কিন্তু দুর্ভাগ্যক্রমে তাসকিনের সেই ধারাবাহিকতা খুব কম সময়েই ছিলো।ধারাবাহিকতার কারণে অধিনায়কের সমর্থন লাভে সহায়ক হবে সেটা বুঝতে পারা তাসকিন জানান, ফিটনেসের জন্য কঠোর পরিশ্রম করছেন। কারন ফিট বোলাররাই নিজের পছন্দের জায়গায় বল করতে পারে।আজ…
Read MoreDay: September 22, 2020
পায়রা নদীর ওপর নির্মিত হবে ‘শেখ হাসিনা পায়রা ব্রীজ’
২২ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : জেলার পায়রা নদীতে বরগুনা-আমতলী অংশে স্থানীয় মানুষের স্বপ্নের সেতু নির্মাণ বাস্তবে রূপ নিতে যাচ্ছে। প্রস্তাবিত সেতুটির নাম হবে ‘শেখ হাসিনা পায়রা ব্রীজ’।সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পায়রা নদীতে পটুয়াখালীর লেবুখালী ও মির্জাগঞ্জ এবং বরগুনা-আমতলী তিনটি সেতুই নির্মিত হচ্ছে। মির্জাগঞ্জ ও বরগুনার দুই সেতুর ডিজাইনসহ দাপ্তরিক কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।তিনি জানান, আরো কিছু মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হলেই অর্থ মন্ত্রণালয়ে প্রাক্কলিত ব্যয় প্রস্তাব দাখিল করা হবে।লেবুখালী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক নূর-ই আলম জানান, প্রায় ১ হাজার ১৭০ কোটি ৬ লাখ টাকা…
Read Moreবৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় ‘বাস্তবসম্মত রোডম্যাপ’তৈরির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
২২ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের কাছে একটি ‘বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত’ রোডম্যাপ তৈরির জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘জাতিসংঘকে শতবর্ষ ও এর বেশি সময়ে সঠিক লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে, ইউএনজিএ-৭৫- কে প্রতিশ্রুতি বাস্তবায়ন ও সুস্পষ্টভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সকলের কাছে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি করা উচিত।’সোমবার (বাংলাদেশ সময় আজ সকালে) জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভার্চুয়াল বক্তৃতায় তিনি এ কথা বলেন।শেখ হাসিনা জাতিসংঘকে দুর্বল করে এমন…
Read Moreসাভারে গণধর্ষণের অভিযোগে আটক ৬
ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গণধর্ষণের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ বলছে,গতকাল রাতে হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা বাড়িতে ডেকে (১৮) নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন সাকিবুর রহমান রিফাত নামের (২০) এক যুবক। এসময় তাকে জোর পূর্বক ভাবে আরও পাঁচজন যুবক ধর্ষণ করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে রাতেই ধর্ষণের বিষয়টি…
Read Moreআশুলিয়ায় পোশাক শ্রমিককে গুলি করার অভিযোগে যুবলীগ কর্মী আটক
ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে গুলি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাটের অভিযোগে আশুলিয়া থানা যুবলীগের কথিত সদস্য সোহাগ মুন্সীকে (২৮) আটক করেছে পুলিশ। আজ গভীর রাতে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটক সোহাগ মুন্সী দক্ষিণ বাইপাইল এলাকার হরমুজ আলীর ছেলে।পুলিশ বলছে,গত ২০ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় স্থানীয় নার্গিস সোয়েটারের শ্রমিক নুর আলমকে গুলি ও আরও পাঁচজনকে পিটিয়ে আহত করে একটি পোশাক কারখানা ভেঙ্গে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়…
Read Moreদুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার :মেজবাহ উদ্দিন
ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কোন কর্মকর্তা কর্মচারীরা ও ড্রাইভাররা কেউ দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চরণ করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন।মঙ্গলবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এলজিইডির অধীনে বিভিন্ন রাস্তা ঘাটের উন্নয়ন মুলক কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন এসময় আরও বলেন,এই মন্ত্রণালয়ের কেউ যদি দুর্নীতি করে অবৈধ সম্পদ অর্জন করে থাকে তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন,বর্তমান সরকারের সময় কেউ দুর্নীতি করে…
Read Moreপরিবেশ দূষণ করে টায়ার পুড়িয়ে অয়েল তৈরির অভিযোগে পাঁচ কারখানা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ) : সাভারে অবৈধ ভাবে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণ করে ফার্নেস অয়েল তৈরির অভিযোগে পাঁচটি কারখানা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে কারখানাগুলোর মালিকদের নগদ আট লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অবৈধ কারখানাগুলোতে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন,সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে কৃষি জমি ভরাট করে পরিবেশ দূষণ করে টায়ার পুড়িয়ে জ্বালানী ফার্নেস অয়েল তৈরি করে বিক্রি করে আসছিলেন পাঁচটি কারখানার মালিকরা। আর এতে…
Read More