
ষ্টাফ রিপোর্টার,২২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে এক নারীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গণধর্ষণের বিষয়টি নিশিচত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
গতকাল রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ বলছে,গতকাল রাতে হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জাহিদ হোসেন নামের এক ব্যক্তির নির্মাণাধীন তিনতলা বাড়িতে ডেকে (১৮) নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন সাকিবুর রহমান রিফাত নামের (২০) এক যুবক। এসময় তাকে জোর পূর্বক ভাবে আরও পাঁচজন যুবক ধর্ষণ করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে রাতেই ধর্ষণের বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারী সাকিবুর রহমান রিফাত,মোশারফ (২৬),মাইনুল ইসলাম (২৪),সোহেল রানা (৩০),আউয়াল উদ্দিন (২৬),ইউসুফ আলীকে (১৫) আটক করে। এঘটনায় ওই নারী গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। আটক ধর্ষণকারীদের বাড়ি দেশের বিভিন্ন স্থানে। এছাড়া ধর্ষণের শিকার ওই নারী সাভারের কলমার জিনজিরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।
