করোনায় ২৪ ঘন্টায় সুস্থ ২,৮৩৯

২ সেপ্টেম্বর , ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৭৯তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৮৩৯ জন।গতকালও ৩৫ মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৩৫১ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৩০ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায়…

Read More

কুয়েতে খুন হওয়া মা ও বোনের লাশ, ধামরাইতে ছেলেকে হত্যার হুমকি

ষ্টাফ রিপোর্টার, ২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):কুয়েতে খুন হওয়া ঢাকার ধামরাইয়ের মা ও মেয়ের হত্যাকান্ডের পর এবার হত্যার হুমকি দেয়া হয়েছে পরিবারের একমাত্র সদস্য নিহত মমতা বেগমের ছেলে এজাজ আহমেদ কে।মা ও বোনকে হারানোর শোকের রেশ কাটতে না কাটতেই নানা মাধ্যমে হত্যার হুমকি পেয়ে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি।ধামরাইর পৌর এলাকার তালতলা মহল্লার বাসিন্দা এজাজ আহমেদ মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মান্নান শিকদারের ছেলে।১০ বছর আগে হারিয়েছেন বাবাকে। পরে সড়ক দুর্ঘটনায় মারা যান তার এক ভাই। পরিবারের অভাব অনটন খোঁচাতে মা মমতা বেগম ও বোন স্বর্ণলতা কুয়েতে পাড়ি দেন। গত ৩১ আগস্ট কুয়েতের জেলিব আল…

Read More

সাভারের বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করলেন ছানিয়া আক্তার

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেছেন ঢাকা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ছানিয়া আক্তার।বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর উপকণ্ঠ দ্বীপ এলাকা ও অবহেলিত এ জনপদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ঐ ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে ওই ইউনিয়নের বিভিন্ন লোক জনের সাথে কথা বলে নতুন কওে মানুষের জীবন মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এসময় তিনি ঐ এলাকায় একটি লাইব্রেরি ও একটি স্কুল পরিদর্শন করেন। অবহেলিত এ ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত দায়িত্ব…

Read More

সাভারে ঘানিতে ভাঙ্গা খাঁটি সরিষার তেলের ঐহিত্য ধরে রেখেছেন ব্যবসায়ীরা

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে ঘানিতে ভাঙ্গা খাঁটি সরিষার তেলের ঐহিত্য ধরে রেখেছেন ব্যবসায়ীরা। সাভারের নামা বাজার এলাকায় ঐতিহ্যবাহী এ ঘানিতে ভাঙ্গা খাঁটি সরিষার তেল করা হয়। এখানে প্রায় কয়েক’শ বছর ধরে ঘানিতে ভেঙ্গে খাঁটি সরিষার তেল করা হয়। সুস্বাদু ও ঝাঁঝালো সেই তেল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানী করা হয়।জানা যায়, সাভারের নামা বাজার এলাকায় বংশ পরামপরায় ঘানিতে ভেঙ্গে এ খাঁটি সরিষার তেল করছেন কয়েক’শ বছর ধরে ব্যবসায়ীরা। ভেজালের ভিড়ে বাজারে খাটি সরিষার তেল বেশী বিক্রি হওয়ায় দিনে দিনে অনেকেই এই ব্যবসার সাথে জড়িয়ে পড়ছেন। সকাল থেকে রাত পর্যন্ত ঘানিতে ভেঙ্গে…

Read More

সাভারে গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে আনোয়ার হোসেন (৩০) নামের এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।নিহত গার্মেন্টস শ্রমিক আনোয়ার হোসেন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত কুদ্দুস মিয়ার ছেলে। পুলিশ জানায়,সকালে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার জনৈক ওলির বাড়ির ভাড়াটিয়া স্থানীয় একটি গার্মেন্টস এর শ্রমিক আনোয়ার হোসেনকে ঘরের জানালার গ্রীলের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের…

Read More

সাভারে মাদক বিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে মাদক বিরোধী মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ মোটর শোভাযাত্রার আয়োজন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। মাদক বিরোধী এ মোটর শোভাযাত্রায় এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ছাড়াও সমাজের সর্বস্তরের মানুষজন অংশ গ্রহন করেন। মাদক বিরোধী মোটর শোভাযাত্রা থেকে এসময় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে বিভিন্ন বিভিন্ন দিক নির্দেশনা মুলক প্রচারণা করা হয় স্থানীয়দের মাঝে।

Read More

ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন চলচিত্র অভিনেতা ডিপজল

ষ্টাফ রিপোর্টার,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।ধামরাইয়ের রুপনগর এলাকায় প্রায় পাঁচ শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় বিশিষ্ট চলচিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল বলেন,করোনা ভাইরাসের শুরু থেকে এফডিসিতে অস্বচ্ছল শিল্পীসহ দেশের অসহায় মানুষের মাঝে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন ।ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

আশুলিয়ার শ্রীপুরে প্রায় আট শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ষ্টাফ রিপোর্টার, ২ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ার শ্রীপুরের পাশে লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জ্বালানোর অভিযোগে ছয়জন বাড়িওয়ালাকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ও ভবিষ্যতে অবৈধ গ্যাস সংযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করে দেওয়া হয় বাড়ির মালিকদেরকে।এলাকাবাসী জানায়,আশুলিয়ার শ্রীপুরের পাশে লতিফপুরসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকসহ মানুষের ঘনবসতি হওয়ায় প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে নগদ ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রতিটি বাড়িতে অবৈধ গ্যাস…

Read More

আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নিখোঁজ জুলেখার এখনো সন্ধান মেলেনি

শেখ এ কে আজাদ ,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে নিখোঁজ বগুড়ার জেলার সারিয়াকান্দি থানার হিন্দুকান্দি গ্রামের মানসিক ভারসাম্যহীন জুলেখার এখনো সন্ধান মেলেনি। মোঃ তারাজুল ইসলাম ইসলাম জানান, তার মা কয়েকদিন আগে বেড়াতে আসলে গত ১৯ আগষ্ট বিকেল আলী মাষ্টার বাড়ী,কাঠগড়া এলাকা থানা-আশুলিয়া,ঢাকা থেকে বাড়ীর সামনের দোকানে পান খেতে বাহির হয়ে নিখোঁজ হয়েছেন। তিনি আত্মীয়স্বজনের বাড়ী ও এলাকায় মাইকিং করলেও সন্ধান পাওয়া যায় নি । তিনি জানিয়েছেন কেউ তার মায়ের সন্ধান পেলে আশুলিয়া থানা অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল এবং সন্ধানদাতাকে পুরুস্কৃত করা হবে। সন্ধানপ্রার্থী হিসেবে মোঃতারাজুল…

Read More