আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে নিখোঁজ জুলেখার এখনো সন্ধান মেলেনি


শেখ এ কে আজাদ ,২ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারে আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে নিখোঁজ বগুড়ার জেলার সারিয়াকান্দি থানার হিন্দুকান্দি গ্রামের মানসিক ভারসাম্যহীন জুলেখার এখনো সন্ধান মেলেনি। মোঃ তারাজুল ইসলাম ইসলাম জানান, তার মা কয়েকদিন আগে বেড়াতে আসলে গত ১৯ আগষ্ট বিকেল আলী মাষ্টার বাড়ী,কাঠগড়া এলাকা থানা-আশুলিয়া,ঢাকা থেকে বাড়ীর সামনের দোকানে পান খেতে বাহির হয়ে নিখোঁজ হয়েছেন। তিনি আত্মীয়স্বজনের বাড়ী ও এলাকায় মাইকিং করলেও সন্ধান পাওয়া যায় নি । তিনি জানিয়েছেন কেউ তার মায়ের সন্ধান পেলে আশুলিয়া থানা অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ রইল এবং সন্ধানদাতাকে পুরুস্কৃত করা হবে। সন্ধানপ্রার্থী হিসেবে মোঃতারাজুল ইসলাম দয়াবান লোকের নিকট অনুরোধ জানিয়েছেন -০১৯৮১-১২১২৯১। আশুলিয়া থানায় একটি জিডি দায়ের করা হয়েছে তার নং-১৭৭৩, তাং-২২.০৮.২০ ইং।
আশুলিয়া থানায় জিডি থেকে জানা যায়, মোসাঃজুলেখা খাতুন (৪৭),স্বামী-মোঃঅফিজ উদ্দিন,উচ্চতা-৫’,গায়ের রং-শ্যামলা,মুখমন্ডল-গোলাকার,মাথার চুল-ছোট ও কালো সে মানসিক ভারসাম্যহীন।

Related posts

Leave a Comment