
ষ্টাফ রিপোর্টার, ২ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ার শ্রীপুরের পাশে লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় আট শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জ্বালানোর অভিযোগে ছয়জন বাড়িওয়ালাকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ও ভবিষ্যতে অবৈধ গ্যাস সংযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি করে দেওয়া হয় বাড়ির মালিকদেরকে।
এলাকাবাসী জানায়,আশুলিয়ার শ্রীপুরের পাশে লতিফপুরসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকসহ মানুষের ঘনবসতি হওয়ায় প্রভাবশালী ব্যক্তিরা বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে নগদ ৪০ থেকে ৫০ হাজার করে টাকা নিয়ে প্রতিটি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় যার ফলে যারা বৈধ গ্যাস ব্যবহার করে আসছিল তাদের লাইনে গ্যাস সংকোট দেখা দিলে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড অভিযান চালায় ঐইসব এলাকায়। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর উদ্যোগে ও গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হারুনুর রশিদ এর নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চুলা জ্বালানোর অভিযোগে ছয়জন বাড়িওয়ালাকে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হারুনুর রশিদ। সংযোগ বিচ্ছিন্ন কাজে এসময় সাভার তিতাস গ্যাসের ৬০ সদস্যের শ্রমিকদল অংশ গ্রহন করেন। এছাড়া কয়েক কোটি টাকার গ্যাস বিল বকেয়া থাকায় ওই এলাকার মাদার টেক্সটাইলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এসময় গ্যাস সংযোগ বিছিন্ন কালে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন নতুন করে কেউ অবৈধ গ্যাস সংযোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংযোগ বিচ্ছিন্ন কালে এসময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
