নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের কারণ উদঘাটনের নির্দেশ

৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। ওই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন।আজ সংসদে সদ্য প্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী এবং একাদশ জাতীয় সংসদের সদস্য এডভোকেট সাহারা খাতুন ও ইসরাফিল আলমসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশগ্রহণকালে সংসদ নেতা একথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমি নারায়ণগঞ্জের মসজিদে ওই বিস্ফোরণের কারণ উদঘাটনের জন্য মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছি।’স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে এই শোক প্রস্তাব উত্থাপন করেন।নারায়ণগঞ্জ…

Read More

সন্তানহারা এক বুক কষ্ট নিয়ে বেঁচে আছি:নানক

৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):নানক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সৈয়দা আরজুমান নার্গিস দম্পতির একমাত্র ছেলে সায়াম-উর-রহমান সায়েমের নবম মৃত্যুবার্ষিকী আজ।গত বছর সায়াম-উর-রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে ধানমন্ডিস্থ নানকের বাসভবনে দোয়া ও মাহফিল হলেও, এবার মহামারি করোনা ভাইরাসের কারণে পারিবারিকভাবে বাদ আছর কোরআন খতম ও বাদ মাগরিব পারিবারিকভাবে সীমিত পরিসরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।এছাড়াও বনানী কবরস্থান মসজিদে বাদ আসর মিলাদ দোয়া ও তবারক বিতরণসহ মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগর বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশালে বাদ জোহর ভার্চুয়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হবে।…

Read More

বিদ্যালয় না খুললে এ বছর প্রাথমিকে পরীক্ষা হবে না

৬ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসের কারণে স্কুল খোলা না গেলে এ বছর প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে না। তবে অক্টোবর বা নভেম্বরে যদি বিদ্যালয় খোলে, তাহলে মূল্যায়নের জন্য দুই ধরনের চিন্তা আছে। আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন এ কথা বলেন। সংবাদ সম্মেলনে ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের তথ্য ও কর্মসূচি জানানো হয়। সংবাদ সম্মেলনে বিদ্যালয় খোলা ও পরীক্ষা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সচিব আকরাম-আল-হোসেন। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেটা…

Read More

৯ম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন

৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : একাদশ জাতীয় সংসদের ৯ম অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে।আজ সংসদে বৈঠকের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন দেন।সভাপতিমন্ডলীর সদস্যরা হচ্ছেন, আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, নারায়ন চন্দ চন্দ্র, কাজী ফিরোজ রশীদ ও বেগম সিমিন হোসেন রিমি।স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।

Read More

সাভারে বেদে সম্প্রদায়ের চলাচল নির্বিঘ্ন করতে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার ,৬ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের চলাচল নির্বিঘ্ন করতে রশিদ মেম্বারের মোড় থেকে বেদেপাড়া ব্রীজ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।সকালে বেদেপাড়া এলাকায় এ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার।আলোচনা সভার অনুষ্ঠানটি আয়োজন করেন বেদে সম্প্রদায়ের নেতা রজমান আলী। আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক…

Read More

লাইসেন্স না থাকার অভিযোগে সাভারে তিনটি ক্যাবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার , ৬ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ ): সকালে সাভার ও আশুলিয়ার বিভিন্ন নেটওয়ার্কের অফিসে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ ও আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান প্রিন্স।গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। এসময় তিনটি প্রতিষ্ঠানের মালিককে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ। অন্যদিকে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাজু টেলিকম এন্ড মাল্টিমিডিয়া ক্যাবল নেটওয়ার্ক,ক্যানক্যান কোন নেটওয়ার্ক,জাহান টেলিকম এন্ড স্যাটে ব্রডব্যান্ড ক্যাবল নেটওয়ার্ক অফিসে অভিযান পরিচালনা…

Read More

অবৈধভাবে অনলাইন টিভি চ্যানেল চালুর অভিযোগে প্রতারক দিদারসহ আটক ৪

ষ্টাফ রিপোর্টার,৬ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):প্রতিনিধি সাভার : সাভারে অবৈধভাবে অনলাইন টিভি চ্যানেল চালু করে প্রতারণার অভিযোগে নিউজটিভিবাংলা নামে একটি ভুয়া অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান চালিয়েছে র‌্যাব-৪ এর একটি দল। এসময় অফিস থেকে আটক করা হয়েছে অনলাইন টিভি চ্যানেলটির প্রধান ও প্রতারক দিদারুল ইসলাম দিদারসহ মোট ৪ জনকে। এদের মধ্যে দুই জন নারীও রয়েছে। এছাড়া অফিসে তল্লাশী চালিয়ে প্রতারণার ৯০ হাজার টাকা, ইয়াবা, বিদেশী মদ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব। শনিবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যা রাতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের মোল্লা মার্কেটের তৃতীয় ওই ভুয়া অনলাইন টিভি চ্যানেলের অফিসে অভিযান…

Read More

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১

৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় সাংবাদিক, ইমাম, মুয়াজ্জিন ও শিশুসহ ২১ জন মারা গেছেন।শুক্রবার রাত থেকে শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে চিকিৎসাধীন আবস্থায় তাদের মৃত্যু হয়।বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। তাদের শরীরের ৯০ থেকে শতভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে। হাসপাতালে এখনও ১৬ জন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।নিহতরা হলেন, সাংবাদিক নাদিম (৪৫), মসজিদের ইমাম আব্দুল মালেক (৬০), ইব্রাহিম (৪২), দেলোয়ার…

Read More