পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার

২০ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):অবশেষে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার হলো। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধ এক দফা নাকচের পর আজ রোববার সেই পেঁয়াজে ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহার করতে রাজি হলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর। এর আগে আজই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আমদানি শুল্ক কমানোর সারসংক্ষেপে সই করেন।অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমদানি শুল্ক প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য চলতি অর্থবছরের বাজেটে পেঁয়াজে ৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হয়। আগামী…

Read More

করোনা পরীক্ষায় নেগেটিভ সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের:বিসিবি

২০ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক স্কিল ক্যাম্পের জন্য ডাক পাওয়া সকল খেলোয়াড়ের দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।ক্যাম্পের জন্য মোট ২৭ জন ক্রিকেটার ডাক পান। বিসিবির আয়োজনে হোটেল সোনারগাঁওতে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশের আগে সকল খেলোয়াড়ের করোনা পরীক্ষা করানো হয়।গেল শুক্রবার ১৮জন এবং শনিবার বাকী নয়জন ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়।হোয়াটসঅ্যাপে বার্তার মাধ্যমে, বিসিবি জানায়, দ্বিতীয় পর্বের করোনা পরীক্ষায় কারও পজিটিভ আসেনি।প্রথম পর্বের করোনা পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিলো গেল ৬ ও ৭ সেপ্টেম্বর। এরমধ্যে শুধুমাত্র সাইফ হাসান ও ট্রেনার নিক লির করোনা পজিটিভ…

Read More

গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ মৃত্যু ২৬ জন

২০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ২৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৯ জন।গতকালের চেয়ে আজ ৬ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৯৩৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪২ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪১ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা…

Read More

ত্রাণ প্রতিমন্ত্রীর মা শিরিয়া খানমের কুলখানী অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা শিরিয়া খানমের কুলখানী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় এ কুলখানী অনুষ্ঠিত হয়। কুলখানীতে এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীমসহ সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। কুলখানী উপলক্ষে কয়েক হাজার মানুষের গণভোজের আয়োজন করা হয়।গত ১৬ সেপ্টেম্বর বিকেলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের মা শিরিয়া খানম মৃত্যু বরণ…

Read More

আশুলিয়ায় চোরাই মোবাইলসহ গ্রেফতার ৪

২০ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া থেকে ৬৮টি চোরাই মোবাইলসহ চোর সিন্ডিকেটের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‌্যাব। উদ্ধারকৃত মোবাইলের মধ্যে ৩৩টি স্মার্ট ফোন এবং বাকী ৩৫টি ফিচার ফোন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে এই তথ্য জানিয়েছেন সাভার র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ।র‌্যাব জানায়, মোবাইল চোর সিন্ডিটেকের সক্রিয় সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান পরিচালনা করে। এসময় মোবাইল চোর সিন্ডিকেটের সক্রিয় ৪…

Read More

নদী দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

ষ্টাফ রিপোর্টার,২০ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের সুযোগ নিয়ে কিছু ভূমিদস্যু তুরাগসহ বিভিন্ন নদীর পাড় দখল করে অবৈধ স্থাপনা করছে তাই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে হুশিয়ারী দিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। রবিবার দুপুরে সাভারের আমিনবাজারের তুরাগ নদী পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার এসময় আরো বলেন, নদী দখলকারীরা যত বড়ই শক্তিশালী হোক না কেন তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে ঐহিত্যবাহী তুরাগ, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা নদীর ৫০ হাজারেরও বেশি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। করোনা ভাইরাসের সুযোগ নিয়ে…

Read More