বিজয় টিভির ধামরাই প্রতিনিধি জুলহাসকে ছুরিকাঘাতে হত্যা

ষ্টাফ রিপোর্টার ,৩ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে দিবালোকে বেসরকারী টেলিভিশন বিজয় টিভির উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার বিকেলে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বাড়বাড়িয়া এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত সাংবাদিক জুলহাস উদ্দিন ধামরাইর গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে । সে ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি পদেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন ধরে।পুলিশ বলছে,বিকলে বিজয় টিভির ধামরাই উপজেলা প্রতিনিধি জুলহাস উদ্দিন ব্যক্তিগত কাজে নিজের প্রাইভেট কারে করে মানিকগঞ্জ যান। এসময় তার প্রাইভেট কারটি নষ্ট হয়ে গেলে সে একটি লোকাল…

Read More

আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন থেকে জনগনের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আসছে : ওবায়দুল কাদের

৩ সেপ্টম্বর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের রাজনীতির উৎস বন্ধুকের নল, জনগন নয়, তাদের মুখে জনস্বার্থের কথা মানায় না। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশবিরোধী বিদেশি শক্তিরই প্রতিভূ ছিল।আজ বৃহষ্পতিবার সকালে বানানীস্থ সেতু ভবনে মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে সেতু বিভাগের সচিব মোঃ বেলায়েত হোসেনের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন।জনস্বার্থ নাকি সরকারের লক্ষ্য নয়, বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠালগ্ন…

Read More

ইউএনও ওয়াহিদাকে নিউরোসায়েন্সে ভর্তি

৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। রাজধানীর আগারগাঁওস্থ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে মারাত্মকভাবে আহত ইউএনওকে। তার অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার কিছু সময় পর ওয়াহিদা খানমকে নিওরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে ইউএনওর বাসভবনে ঢুকে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর কমিউনিটি হাসপাতাল এবং তার বাবাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন,…

Read More

সাভারে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ

ষ্টাফ রিপোর্টার,৩ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):সাভারে তুরাগ নদীর সৌন্দর্য বিলিন করে ড্রেজার দিয়ে বালু ভরাটের অভিযোগে তিনটি ড্রেজার জব্দ করেছে আশুলিয়া নৌ পুলিশ।সকালে সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার জব্দ করা হয়।আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি শরীফ উদ্দিন নেয়াজী বলেন,দীর্ঘ দিন ধরে সাভারের কাউন্দিয়া ও আশুলিয়ার মড়াগাং এলাকার তুরাগ নদীতে কতিপয় কিছু ব্যক্তি নদীর সৌন্দর্য বিলিন করে অবৈধ ভাবে একটি বলগেড থেকে অন্য বলগেডে বালু ভরাট করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ ভাবে বালু ভরাটের অভিযোগ তিনটি ড্রেজার জব্দ করা হয়।…

Read More

২০২০ সালের জেএসসি-জেডিসির পরিবর্তে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন

৩ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : করোনার কারণে ২০২০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না।তবে বিকল্প হিসেবে এবার অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মূল্যায়ন করে তাদের নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা না নিয়ে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে উন্নীত করা হবে।চিঠিতে এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে…

Read More