১৮ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৯৫তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৯২৩ জন।গতকালের চেয়ে আজ ১৪ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৬ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৮৮১ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৪১ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে…
Read MoreDay: September 18, 2020
সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের শিক্ষক আবুল কাশেমের মৃত্যু
শেখ এ কে আজাদ,১৮ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলার রেডিও কলোনি মডেল স্কুলের ব্যবসায়ী শাখার হিসাব বিজ্ঞানের সিনিয়র শিক্ষক আবুল কাশেম গত রাত ১১ টায় হার্ট এটাক হলে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত ১ টায় মৃত্যু ঘোষনা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ ২২ বছর সুনামের সহিত শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর ৷ ১৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় রেডিও কলোনি মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে প্রথম নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এসময় রেডিও কলোনি মডেল স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ্ আলম মিঞ্জাসহ…
Read Moreবর্জ্যপানিতে করোনার উপস্থিতি
১৮ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে বর্জ্যপানিতে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বর্জ্যপানি পরীক্ষা করে করোনার উপস্থিতি পেয়েছেন। দেশে প্রথম এ ধরনের গবেষণা হলো বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও করোনা নিয়ে গঠিত সরকারি জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, কোনো এলাকায় কোভিড-১৯ পজিটিভ আছে কি না, তা নির্ণয় করতে এ ধরনের পরিবেশগত পরীক্ষা খুব দরকার। এভাবে বর্জ্যে যদি করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা যায়, তবে ভবিষ্যৎ ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া সম্ভব হয়।…
Read Moreসারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল
১৮ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৩ কোটি ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের ভিত্তিতে এএফপি’র সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।বিশ্ব স্বাস্থ্য সংস্থা উইরোপজুড়ে করোনাভাইরাস ‘সংক্রমণের উদ্বেগজনক হারের ব্যাপারে সতর্ক করার পর এ ভাইরাসে আক্রান্তের ৩ কোটির ভয়ানক মাইলফলক অতিক্রম করলো।বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া উপাত্ত থেকে তৈরি করে এ পরিসংখ্যান আক্রান্তের প্রকৃত সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র করোনার উপসর্গ রয়েছে এমন মানুষের বা একেবারে গুরুতর আক্রান্ত লোকের এ ভাইরাস পরীক্ষা করছে।গ্রীনিচ মান সময় ১৯:৪৫…
Read More