২৬ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):বেড়াতে যাওয়া এক তরুণীকে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। করোনা পরিস্থিতির কারণে আগে থেকেই বন্ধ ছিল এই ছাত্রাবাস। বন্ধ ছাত্রাবাসে কীভাবে এমন একটি ঘটনা ঘটল, এ নিয়ে বিতর্কের মধ্যে শনিবার নতুন নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রাবাসের যেসব কক্ষে আবাসিক ছাত্ররা ছিলেন, সেসব কক্ষ বন্ধ করে দেওয়া হয়েছে। ‘বন্ধ’ ছাত্রাবাস আবার বন্ধের নির্দেশ এল।দুপুরে ছাত্রাবাসে গিয়ে দেখা গেছে, অধিকাংশ কক্ষ তালাবদ্ধ। এর মধ্যে কয়েকটি কক্ষ থেকে আবাসিক শিক্ষার্থীদের মালপত্র নিয়ে চলে যেতে দেখা গেছে। শুক্রবার রাতে গণধর্ষণের ঘটনার পর যোগাযোগ করা হলে…
Read MoreDay: September 26, 2020
করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১০৬
২৬ সেপ্টেম্বর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও এক হাজার ১০৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৭ হাজার ৮৭৩ জন। মোট ৫ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৭৭৭ জন।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আগের দিনের তুলনায় আজ নতুন রোগী ও শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১০ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার…
Read More৭ অক্টোবরের আগে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেটাররা
২৬ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সফরের নিশ্চয়তা এখনো নেই, কিন্তু বসে তো থাকা যায় না। শ্রীলঙ্কা সফরের প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিসিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু শ্রীলঙ্কা থেকে সবুজ সংকেতের অপেক্ষায় অনেকটা সময় চলে যাওয়ায় সিরিজ পেছানো প্রায় নিশ্চিত হয়ে পড়ে। আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান শ্রীলঙ্কা যাওয়ার নতুন সম্ভাব্য তারিখ জানালেন। সব ঠিক থাকলে অক্টোবরের ৭ থেকে ১০ তারিখের মধ্যে শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। আকরাম আরও জানিয়েছেন, শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে নতুন স্বাস্থ্য নির্দেশিকা হাতে পেতে হবে বিসিবির। গত এক…
Read Moreমাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৬ জন গ্রেফতার
২৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৩৩১ পিস ইয়াবা, ১৪০ গ্রাম ১০ পুরিয়া হেরোইন, ৭১২ গ্রাম গাঁজা, ২১৩ বোতল ফেন্সিডিল ও ৫০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা…
Read Moreপ্রধানমন্ত্রী আজ নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেবেন
২৬ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শুক্রবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় এবং স্থানীয় সময় সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তার পূর্ব নির্ধারিত রেকর্ডকৃত ভাষণ দেবেন।প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছরের মত এ বছরও বাংলায় এই ভাষণ দেবেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।পররাষ্ট্রমন্ত্রী…
Read Moreসাভারে স্কুলছাত্রী নীলার হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায়ের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশিচত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শনিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় নীলা রায় হত্যাকারীদের দ্রুত ফাঁসির দাবিতে সাভার নাগরিক কমিটি আয়োজিত এক মানববন্ধন কর্মসুচীতে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন,সকল হত্যাকান্ডেই সরকারের জন্য বিব্রত হত্যাকারীদের কোন ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন দেশের বিভিন্ন স্থানে মানুষ হত্যা করে ঘাতকরা সাভার ও আশুলিয়া নিরপদ ভেবে এখানে ফেলে যায়। এসময় তিনি ব্যাংক কলোনী…
Read Moreসাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজীবের বাবা সাংবাদিক ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার, ২৬ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের বাবা মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জুম্মার নামাজের পরে সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এসময় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিনের ছেলে নাছিমুল আলম, জাহাঙ্গীর আলম,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর সহ তাদের পরিবারের আত্মীয়-স্বজন ও সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন । পরে সেখানে দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা…
Read Moreসাভারে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে ২ জনের মৃত্যু
ষ্টাফ রিপোর্টার,২৬ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ): সাভারের হেমায়েতপুরের মোল্লাপাড়ায় বাসা বাড়ির গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর আর একজন দগ্ধ হয়ে আশাঙ্কাজনক অবস্থায় আছে বলে জানা যায়।শুক্রবার বিকেলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দু’জন মারা যায়। নিহতের নাম ফরিদ ও হাবিব। এ ঘটনায় দগ্ধ অবস্থায় এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হৃদয় নামে আরো একজন।এর আগে বুধবার দিবাগত ভোররাতে তারা দগ্ধ হন।নিহত ও দগ্ধরা সবাই টাইলস মিস্ত্রি।সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাড়ির পরিদর্শক জাহিদুল ইসলাম জানান,হেমায়েতপুরের মোল্লাপাড়ায় একটি…
Read Moreসাভারে স্কুলছাত্রী নীলা হত্যার প্রধান আসামি মিজানুর গ্রেপ্তার
ষ্টাফ রিপোর্টার, ২৬ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে চাঞ্চল্যকর স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকান্ডের পাঁচ দিন পর গতকাল শুক্রবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার কর্নেল ব্রিকস ফিল্ডের পাশে পারভেজ নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ । এসময় পুলিশ তাঁদের কাছ থেকে হত্যাকান্ডের ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে। এর আগে গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় মিজানুরের বাবা আবদুর রহমান (৬৯) ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে (৪৯)। জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তাঁদের…
Read More