সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান রাজীবের বাবা সাংবাদিক ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার, ২৬ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ):সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের বাবা মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার জুম্মার নামাজের পরে সাভার ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এসময় মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিনের ছেলে নাছিমুল আলম, জাহাঙ্গীর আলম,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর সহ তাদের পরিবারের আত্মীয়-স্বজন ও সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন । পরে সেখানে দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয় ও অতিথিরা তাদের সাথে খাবারে অংশগ্রহণ করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা-মসজিদে মরহুম সাংবাদিক ওয়াসিল উদ্দিনের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। উল্লেখ্য ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর মরম সাংবাদিক ওয়াসিল উদ্দিন মৃত্যুবরণ করেন।

Related posts

Leave a Comment