২১ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ): সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন আজ শপথ গ্রহণ করেছেন। সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ তাকে শপথ বাক্য পাঠ করান। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। এ সময় পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান একথা জানান।অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব সোহরাব হোসাইনকে গত ১৬ সেপ্টেম্বর পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেয় হয়। পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গত ১৭ সেপ্টেম্বর অবসরে যান। মোহাম্মদ সাদিকের স্থলাভিষিক্ত হলেন সোহরাব হোসাইন।সোহরাব হোসাইনের নিয়োগের আদেশে বলা হয়েছে,…
Read MoreDay: September 21, 2020
তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি : সেতুমন্ত্রী
২১ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।আজ সোমবার সচিবালয়স্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের বিদায়ী সৌজন্য সাক্ষাত শেষে ব্রিফিং-এ তিনি একথা জানান।ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় দেশের সড়ক অবকাঠামো উন্নয়ন, বিআরটিসি’র জন্য বাস ও ট্রাক এবং সড়ক উন্নয়নে যন্ত্রপাতি সংগ্রহে অর্থায়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুমাত্রিক। একুশ বছর দু’দেশের মধ্যে সম্পর্কের যে কৃত্রিম…
Read Moreসাভারে মাদক ব্যবসায়ীদের গুলিতে গার্মেন্টস শ্রমিকসহ আহত অন্তত ৫
ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারের মাদক ব্যবসায়ীদের গুলিতে এক গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ৫ জন। রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজীরচট আড়িয়ারারমোড় এলাকায় এঘটনা ঘটে। গার্মেন্টস শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।এলাকাবাসী বলছে, গাজীরচট আড়িয়ারারমোড় এলাকার নার্গিস সোয়েটারের অপারেটর নুর আলম গতকাল রাতে কারখানা ছুটির পরে কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। পরে রাস্তায় একদল মাদক ব্যবসায়ী পোশাক শ্রমিক নুর আলমকে গুলি করে আনজির এ্যাপারেলন্স এর শ্রমিক সাকিবসহ আরও চারজনকে পিটিয়ে আহত করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে নার্গিস সোয়েটার কারখানায় ভাঙচুর…
Read Moreসাভারে হাঁস পালন করে অনেকেই স্বাবলম্বী
ষ্টাফ রিপোর্টার,২১ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারে করোনা মহামারী এবং ভয়াবহ বন্যার মারাত্মক ক্ষতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতি। ক্ষুদ্র বিনিয়োগ নিয়ে অনেকেই ঝাঁপিয়ে পড়েছেন অর্থনৈতিক কর্মকােন্ডে। সাভারে হাঁস পালন নিয়ে কেবল স্বাবলম্বীই নয়,গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবনের পাশাপাশি কর্মসংস্থানের অপার সম্ভাবনা তৈরি করেছেন উদ্যোক্তাদের অনেকে। তেমনি একটি হাঁসের খামার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া গ্রামে।বন্যার পানি নেমেছে। খোলা জলাশয়ে হাঁসের এই খামার ঘিরে এখন সম্ভাবনার ছড়াচ্ছে সিন্দুরিয়া গ্রামে।মাত্র ৫শ হাঁস দিয়ে সূচনা হলেও বছরের ব্যবধানে হাঁসের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার। সেই সফলতার কথাই বলেছিলেন এই উদ্যোক্তা। সঠিক পরিকল্পনা, নিবিড় পরিচর্যা আর একাগ্রতা…
Read Moreসাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা
ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভার উপজেলা আওয়ামী লীগের ৭১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। সোমবার সকালে কমিটি ঘোষনার বিষয়টি নিশিচত করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। দীর্ঘদিন পরে নতুন এ কমিটি ঘোষনা করায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।এবিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন,৭১ বিশিষ্ট এ আওয়ামী লীগের কমিটিতে সৎ যোগ্য ও মেধাবীদের স্থান দেওয়া হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে নতুন মুখ আনা হয়েছে। এর আগে গতকাল রাতে সাভার উপজেলা আওয়ামী লীগের এ…
Read Moreসাভারে দশম শ্রেণীর ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা
ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে এক স্কুল ছাত্রীকে নির্মম ভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। নিহত ছাত্রীর নাম নিলা রায় (১৪)। এছাড়া অন্য কয়েকটি ঘটনায় আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে এক শিশুসহ চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রাতে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ বলছে,গত কয়েকদিন ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নিলা রায়কে প্রমের প্রস্তাব ও রাস্তা ঘাটে উত্যক্ত করে আসছিলো ওই এলাকার বখাটে যুবক মিজানুর রহমান। পরে গতকাল রাতে পালপাড়া এলাকায় ওই স্কুল ছাত্রীকে রাতে…
Read Moreসাভারে ইউপি সদস্যদের দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: ইউএনও
ষ্টাফ রিপোর্টার ,২১ সেপ্টেম্বর,২০২০ (বিবিনিউজ): সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান ও ১২৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য রেহেনা আক্তারের দুর্নীতির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে দুর্নীতির প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা।সকালে সাভার উপজেলা পরিষদের হলরুমে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ী ও ইউপি চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা নীপা এসময় আরও বলেন,বনগাঁও ইউপি সদস্য আব্দুল মান্নান সমাজের অসহায়দের সরকারী…
Read More