সাভারে দশম শ্রেণীর ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা

ষ্টাফ রিপোর্টার, ২১ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে এক স্কুল ছাত্রীকে নির্মম ভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। নিহত ছাত্রীর নাম নিলা রায় (১৪)। এছাড়া অন্য কয়েকটি ঘটনায় আশুলিয়া ও ঢাকার ধামরাই থেকে এক শিশুসহ চার জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।রাতে সাভার পৌর এলাকার পালপাড়া মহল্লায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

পুলিশ বলছে,গত কয়েকদিন ধরে সাভারের ব্যাংক কলোনী এলাকার অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নিলা রায়কে প্রমের প্রস্তাব ও রাস্তা ঘাটে উত্যক্ত করে আসছিলো ওই এলাকার বখাটে যুবক মিজানুর রহমান। পরে গতকাল রাতে পালপাড়া এলাকায় ওই স্কুল ছাত্রীকে রাতে একা পেয়ে আবারও প্রমের প্রস্তান দিয়ে উত্যক্ত করেন মিজানুর রহমান। ছাত্রী প্রেমের প্রস্তান প্রত্যাখান করায় ঐ যুবক স্কুল ছাত্রী নিলা রায়কে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

অন্যদিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া নিখোঁজের একদিন পরে ধামরাইর আইনঙ্গন বংশী নদী থেকে শামিম নামের ছয় বছরের এক শিশুর লাশ ও আমতা এলাকা থেকে এক নারী ও কালামপুর এলাকা থেকে এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
পরে তাদের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
এছাড়া গত দুই দিন আগে সাভারের উলাইল এলাকায় নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় হত্যাকারী স্বামী মহিবুল ইসলামকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

এছাড়ও সাভারের হেমায়েতপুরের পাশে সিংগাইরের জামির্ত্তা এলাকায় গাছের ডাল মাথায় ভেঙ্গে পড়ে আলিফ নামের এক পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

প্রতিনিয়ত এসব এলাকায় নানা ঘটনায় মানুষের মৃত্যুও ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

এবিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন,ওই স্কুল ছাত্রীর হত্যাকারীকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

এসব ঘটনায় সংশ্রিষ্ট থানায় বেশ কয়েকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment