১০ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, করোনা ভাইরাসের ভয়াবহতা খাটো করে দেখানোর চেষ্টা তিনি করেছেন।অভিজ্ঞ ও প্রবীণ মার্কিন সাংবাদিক বব উডওয়ার্ডকে দেয়া এক অডিও সাক্ষাতকারে ট্রাম্প এ কথা বলেন। বুধবার অডিও রেকডির্ংটি প্রকাশ করা হয়।মহামারি শুরুর দিকে ১৯ মার্চ ট্রাম্প ওই সাক্ষাতকারে বলেন, আমি সবসময়ই এটিকে গুরুত্বহীন করার চেষ্টা করেছি।উডওয়ার্ডের সাথে কথোপকথনকালে ট্রাম্প আরো বলেন, আমি এখনও করোনার ভয়াবহতা খাটো করার চেষ্টা করছি। কারণ আমি আতংক সৃষ্টি করতে চাই না।আগামী ১৫ সেপ্টেম্বর প্রকাশ হতে যাওয়া ‘রেইজ’ নামক গ্রন্থের পর্যালোচনা সূত্রে রেকর্ডকৃত কথোপকথনটি সিএনএন প্রকাশ করে।উডওয়ার্ডের সাথে…
Read MoreDay: September 10, 2020
অপরাধে জড়িত কাউকে সরকার ছাড় দিচ্ছে না : প্রধানমন্ত্রী
১০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বলেছেন, সামরিক স্বৈরশাসক জিয়াউর রহমানের শুরু করা এবং তার স্ত্রী খালেদা জিয়ার প্রাতিষ্ঠানিক রূপ দেয়া বিচার বহির্ভূত হত্যাকান্ডের উত্তরাধিকার বন্ধে তার সরকার অপরাধে জড়িত কাউকে ছাড় দেবে না।তিনি বলেন, ‘আপনারা বিচার-বহির্ভূত হত্যাকান্ডের কথা বলছেন। কিন্তু এটা কে শুরু করেছিল? এটি শুরু হয়েছিল জিয়াউর রহমানের আমলে। তখন আমাদের অনেক নেতাকর্মীর লাশ পাওয়া যায়নি এবং এরপরে, এটি (বিচারবহির্ভূত হত্যা) প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে (খালেদা জিয়ার আমলে)। আমরা এর ধারাবাহিকতা বন্ধ করার চেষ্টা করছি।’ তাঁর সরকার (এ জাতীয়) অপরাধের সাথে জড়িত কাউকে ছাড়…
Read Moreঅনুশীলনে ফিরলেন মেসি
১০ সেপ্টেম্বর ২০২০ (বিবিনিউজ) : বুধবার বার্সেলোনার পূর্ণ অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। ক্লাব ছাড়তে ব্যর্থ হওয়ার পর এই প্রথমবারের মত তিনি পুরো দলের সাথে অনুশীলনে নেমেছেন।৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন লা লিগার করোনাভাইরাস প্রোটোকল অনুযায়ী সোম ও মঙ্গলবার একাই অনুশীলন করেছেন। এরপর বুধবার থেকে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে পুরো দলের সাথে পূর্নাঙ্গ অনুশীলন করেছেনক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে মেসি ছাড়াও এদিন মূল দলে ফিরেছেন ফিলিপ কুটিনহো, সার্জিও বাসকুয়েট, ফ্রেংকি ডি জং ও আনসু ফাতি।বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর বেঁধে দেয়া ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজের ফাঁদে পড়ে এবারের মৌসুমে মেসি…
Read Moreধামরাইয়ে নিজ বাড়ি থেকে দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ
ষ্টাফ রিপোর্টার,১০ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের গোপালপুর সিলেটপাড়া গ্রামে স্বামী জুয়েল হোসেন (২৫) স্ত্রীর মুনমুন আক্তার (২২) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন, উপজেলার গোপালপুর গ্রামের মুনছের আলী ছেলে জুয়েল ও তার স্ত্রী মুনমুন। গতকাল বুধবার রাত আটটার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে এসেছিল মুনমুন। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার গোপালপুর সিলেটপাড়া গ্রামের মুনছের আলীর ছোট ছেলে জুয়েল পেশায় একজন রাজমিস্ত্রী। সে প্রায় ২…
Read Moreআনসার আল ইসলামের ৪ সদস্য গ্রেফতার
১০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’’ এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেফতারকৃতরা হলেন, অমিত হোসাইন ওরফে আবুল কালাম ওরফে সাগর ওরফে অ্যাকশন ওয়ার (৩৮), আল আমিন ওরফে তারিক (৩২), শিহাব উদ্দিন (২১) ও মানিকুজ্জামান ওরফে মানিক ওরফে রতন ওরফে সাইকেল ম্যান (৩২)।তাদের কাছ থেকে ৫টি উগ্রবাদীবই , ৯টি পুস্তিকা, ৪টি লিফলেট, একটি মোটরসাইকেল, ২টি এটিএম কার্ড, ৩টি ব্যাগ, ১টি পাসপোর্ট, ৩টি মোবাইল, নগদ ১৫ হাজার ২৩৫ টাকা উদ্বার করা হয়।র্যাব-২ এর…
Read Moreকরোনায় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১ হাজার ৮৯২
১০ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৮৭তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪৬ জন।গতকালও ৪১ মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৬৩৪ জন।করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ। গতকালও মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৯ শতাংশ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে…
Read More