ষ্টাফ রিপোর্টার,১০ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের গোপালপুর সিলেটপাড়া গ্রামে স্বামী জুয়েল হোসেন (২৫) স্ত্রীর মুনমুন আক্তার (২২) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার গোপালপুর গ্রামের মুনছের আলী ছেলে জুয়েল ও তার স্ত্রী মুনমুন। গতকাল বুধবার রাত আটটার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে এসেছিল মুনমুন। পরদিন সকালে তার লাশ পাওয়া গেল।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার গোপালপুর সিলেটপাড়া গ্রামের মুনছের আলীর ছোট ছেলে জুয়েল পেশায় একজন রাজমিস্ত্রী। সে প্রায় ২ বছর পূর্বে মুনমুনকে বিয়ে করেন। মুনমুনের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। বিয়ের পর থেকে তারা সুন্দর ভাবে জীবনযাপন করছিল। মুনমুন একমাস বাবার বাড়ি অবস্থান করার পর গতকাল বুধবার রাত আটটার দিকে স্বামীর বাড়িতে আসে। রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে তারা। দুপুরে ঘুম থেকে না উঠলে স্থানীয়রা ঘরের দরজা ভেঙ্গে স্বামী স্ত্রীর দুজনের মরদেহ খাটের উপর দেখতে পান। পরে ধামরাই থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, জুয়েলের স্ত্রী মুনমুনের গলায় আঘাতের চিহ্ন আছে। তবে তাদের সাথে কারো শত্রুতা ছিল কি তা কেউ বলতে পারেনি
এ ব্যাপারে ধামরাই থানা অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা জানান, স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত ও তদন্ত করার পর বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।ঝধাধৎ গধুড়ৎ জড়ধফ ঙঢ়বহরহম ঘবংিৃৃৃ..ড়ড়া
সাভারে অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের চলাচল নিবিঘœ করতে রশিদ মেম্বারের মোড় থেকে বেদেপাড়া ব্রীজ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সকালে বেদেপাড়া এলাকায় এ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার।
আলোচনা সভার অনুষ্ঠানটি আয়োজন করেন বেদে সম্প্রদায়ের নেতা রজমান আলী। আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সাইদুর রহমান,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যা,সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদসহ আরো অনেকে।
