নারায়ণগঞ্জ মসজিদে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৭

৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৭ জনের মধ্যে শিশু ও মসজিদের মুয়াজ্জিনসহ এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। দগ্ধ বাকি ২১ জনের অবস্থাও আশঙ্কাজনক। শনিবার (৫ সেপ্টেম্বর) হাসপাতালের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন এ তথ্য নিশ্চিত করে জানান, বাকিরাও রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসা দেয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি গভীর শোকও প্রকাশ করেছেন। যারা মারা গেছেন তারা হলেন- মসজিদের মুয়াজ্জিন দেলোয়ার (৪৮), জুয়েল (৭), জামাল (৪০), সাব্বির (১৮), জুবায়ের (১৮), হুমায়ুন কবির (৭০), কুদ্দুস…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩৫, সুস্থ ১৬৬১

৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬১ জন।গতকালের চেয়ে আজ ৬ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২৯ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪ হাজার ৪৪৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। গত ৩০ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে…

Read More

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ সদরের একটি মসজিদে এসি বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান,‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিস্ফোরণের খোঁজ-খবর নিচ্ছেন এবং দগ্ধদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন।’শেখ হাসিনা বিস্ফোরণে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি আহতদের আশু আরোগ্য কামনা করেন।শুক্রবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার জামে মসজিদে এসি বিস্ফোরণে গুরুতর দগ্ধ ১১ জন আজ সকালে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান।স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে আটটায় মসজিদের ভিতর বিকট শব্দে এসি’র…

Read More

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে শিশুসহ নিহত ১১ জন

৫ সেপ্টেম্বর, ২০২০ (বিবিনিউজ) : নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশু ও মুয়াজ্জিনসহ মোট ১১ জন মারা গেছেন।শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন আবস্থায় তাদের মৃত্যু হয়।শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। তাদের শরীরের ৯০ থেকে শতভাগ পর্যন্ত দগ্ধ হয়েছে। হাসপাতালে এখনও ২৬ জন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।নিহতরা হলেন, ইব্রাহিম (৪২), দেলোয়ার হোসেন (৪২), মোস্তফা কামাল (৩৫) সাব্বির (২১),…

Read More

সাভারের আশুলিয়ায় মা ও ছেলে তের দিন ধরে নিখোঁজ

ষ্টাফ রিপোর্টার, ৫ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় মা ও ছেলে তের দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় নিখোঁজ হওয়ার পর থেকে ওই নারীর পরিবারের সদস্য চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।গেল আগষ্ট মাসের ২৩ তারিখে আশুলিয়ার বাড়ইপাড়া মোল্ল্যাপাড়ার ছাত্তার মার্কেট এলাকা থেকে মা ও ছেলে নিখোঁজ হন। নিখোঁজ ওই মায়ের নাম জেসমিন (২৪) ও তার চার বছরের ছেলের নাম জিসান।নিখোঁজ ওই নারীর পরিবারের সদস্যরা জানায়,২৩/০৮/২০ তারিখ দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া মোল্ল্যাপাড়ার ছাত্তার মার্কেট এলাকায় পারিবারিক কাজে যান মা জেসমিন ও তার চার বছরের ছেলে জিসান। পরে তারা সেখান থেকে নিখোঁজ হন। নিখোঁজের পরে বিভিন্ন…

Read More

আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুলকে বহিস্কার

ষ্টাফ রিপোর্টার,৫ সেপ্টেম্বর,২০২০(বিবিনিউজ):নানা অপরাধের অভিযোগে ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সাভারের আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিকদারকে (৩৬) বহিস্কার করা হয়েছে।শনিবার সকালে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে নিশিচত করেছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী।এলাকাবাসী বলছে,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়ে সাইফুল ইসলাম শিকদার বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এছাড়া প্রকাশ্যে ইয়াবা ও মাদক সেবনের একটি ভিডিও সামাজিক…

Read More

সাভারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্যাপি দাস করোনায় আক্রান্ত

ষ্টাফ রিপোর্টার, ৫ আগস্ট ,২০২০(বিবিনিউজ): সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্যাপি দাস ও তার মা নিলুফার বিশ্বাস ।চিকিৎসার জন্য তাদের দু’জনকে রাজধানীর ধানমন্ডি এলাকায় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হ্যাপি দাসের মা নিলুফার বিশ্বাসের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইতে) রাখা হয়েছে।সাভারের আমিন বাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্যাপি দাস জানান, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ও তার মার কোভিড পরীক্ষা করোনা হলে…

Read More

ঢাকার ধামরাইয়ে ডুবে আছে শতাধিক বাস

ষ্টাফ রিপোর্টার, ৫ সেপ্টেম্বর, ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পানিতে ডুবে আছে হাজার কোটি টাকার ঋণে কেনা একটি পরিবহন কোম্পানির অসংখ্য যাত্রীবাহী বাস। পরিত্যক্ত অবস্থায় পানিতে ডুবে থাকা বাসের মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে। দূরপাল্লার পরিবহনে যুক্ত থাকা শতাধিক এসি ও নন এসি চেয়ার কোচ এভাবে ধামরাইতে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় কৌতুহলী হয়ে উঠেছেন স্থানীয়রা। বিষয়টিকে রহস্যের চোখেও দেখছেন কেউ কেউ।স্থানীয়রা জানান, বেশ কয়েক বছর ধরেই ধামরাইয়ের শরিফবাগে ভাড়া করা ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় দেখা যাচ্ছে শতাধিক এসি অন নন এসি চেয়ার কোচ। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পরে থাকা এসব যানবাহন গুলো থেকে গোপনে চুরি…

Read More